অনলাইন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন বিক্রির তথ্য গোপন করে ২৯ রেস্তোরাঁর প্রায় ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি

অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে হওয়া প্রকৃত বিক্রির তথ্য গোপন করে এবং ভ্যাট রিটার্নে কম বিক্রি দেখিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছে দেশের নামীদামি রেস্তোরাঁগুলো। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রাথমিক অনুসন্ধানে দেশের আটটি পরিচিত ফ্র্যাঞ্চাইজি রেস্তোরাঁর ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মিলিয়ে ২৯টি শাখায় মাত্র এক মাসেই প্রায় ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকার বিক্রির তথ্য গোপন করার প্রমাণ পাওয়া গেছে।

অনুসন্ধান প্রতিবেদনের তথ্য অনুযায়ী, খাদ্য সরবরাহকারী তিনটি প্রধান অনলাইন প্ল্যাটফর্ম—ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুড থেকে নিবন্ধিত রেস্তোরাঁর তালিকা সংগ্রহ করে ভ্যাট গোয়েন্দা বিভাগ। নমুনা হিসেবে বাছাই করা ২৯টি রেস্তোরাঁর ২০২৬ সালের আগস্ট মাসের ভ্যাট দাখিলপত্রের (রিটার্ন) সঙ্গে ওই তিনটি প্ল্যাটফর্মের বিক্রির তথ্য তুলনা করে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো শুধু অনলাইনেই মোট ৬ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৯১৫ টাকার খাবার বিক্রি করেছে। অথচ ভ্যাট রিটার্নে তারা তাদের সর্বমোট বিক্রি দেখিয়েছে মাত্র ৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ১২৫ টাকা। অর্থাৎ, সরাসরি আউটলেটে বিক্রির হিসাব বাদ দিলেও কেবল অনলাইন বিক্রির তুলনাতেই প্রায় ৩ কোটি টাকার হিসাব গোপন করা হয়েছে।

প্রতিবেদনে উঠে আসা শীর্ষ কয়েকটি প্রতিষ্ঠানের বিক্রির অসংগতির চিত্রে দেখা যায়, বার্গার এক্সপ্রেসের ৫টি শাখায় (বনানী, কলাবাগান, মিরপুর, মোহাম্মদপুর ও বেইলি রোড) মোট ৯৭ লাখ ৮৩ হাজার টাকার বেশি বিক্রি গোপন করা হয়েছে। এছাড়া পিৎজা বার্গের ৯টি শাখায় অনলাইন বিক্রি ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার টাকা হলেও রিটার্নে দেখানো হয়েছে ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার টাকা; যেখানে গোপন করা হয়েছে প্রায় ৮৪ লাখ ৬ হাজার টাকা। একইভাবে সুলতান’স ডাইনের গুলশান, মিরপুর, সিলেট ও চট্টগ্রাম শাখায় ৫০ লাখ ৪ হাজার ৯৭৮ টাকা, চিলক্সের ৩টি শাখায় ২৬ লাখ ৩ হাজার ৬০১ টাকা এবং ধানমন্ডির লালবাগ বিরিয়ানি হাউসে ১২ লাখ ৮৮ হাজার ৩৬৭ টাকার বিক্রির তথ্য গোপন করার প্রমাণ মিলেছে।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের পর্যবেক্ষণে বলা হয়েছে, সাধারণত রেস্তোরাঁগুলোর মোট বিক্রির সর্বোচ্চ ১০ শতাংশ অনলাইনে এবং বাকি ৯০ শতাংশ সরাসরি আউটলেটে হয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানগুলোর শুধু অনলাইন বিক্রিই রিটার্নে দেখানো মোট বিক্রিকে ছাড়িয়ে গেছে। এর ফলে সরাসরি আউটলেটের সিংহভাগ বিক্রির রাজস্বও পুরোপুরি ফাঁকি দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রাথমিক তথ্যের ভিত্তিতে সারাদেশে অনলাইন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ৬ থেকে ৭ হাজার রেস্তোরাঁর বিগত পাঁচ বছরের লেনদেনের তথ্য যাচাই করে বকেয়া রাজস্ব আদায়ের জন্য দেশের সব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি হামলায় উপমন্ত্রীসহ নিহত ১০, জবাব দেওয়ার ভাবনা হামাসের

১

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

২

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ প্রণোদনা, নীতিমালা জারি

৩

অনলাইন বিক্রির তথ্য গোপন করে ২৯ রেস্তোরাঁর প্রায় ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি

৪

রাজধানী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

পোশাকশিল্প: খসড়া সুপারিশের গেজেট প্রকাশে বৈঠকে বসছে বোর্ড

৬

উপাচার্য নিয়োগ ইস্যুতে চুয়েটে আবারও অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

৭

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় চলছে নিবিড় নজরদারি

৮

রাজধানীর আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী, এলাকা ভাগ করে চলছে চাঁদাবাজি ও দখলদারিত্ব

৯

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ, পাল্টা যুদ্ধবিমান পাঠাল সিউল

১০

ন্যূনতম মজুরি নির্ধারণে দর-কষাকষি: শ্রমিকদের প্রস্তাব ২২ হাজার, মালিকেরা দিতে চান ১৫ হাজার ৮০০ টাকা

১১

শুটিংয়ে গিয়ে না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

১৩

অশান্ত খুলনার অপরাধজগৎ: নেপথ্যে ‘গ্রেনেড বাবু’সহ ডজনখানেক গডফাদার ও সশস্ত্র গ্রুপ

১৪

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

১৫

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে কাটেনি অচলাবস্থা, অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

১৬

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশ: উত্তেজনার পারদ তুঙ্গে, তবে সরাসরি পাল্টা হামলার পথে হাঁটছে না ন্যাটো

১৭

কারিগরি ত্রুটি কাটিয়ে বাংলাদেশ ব্যাংকে আরটিজিএস লেনদেন পুনরায় সচল

১৮

দণ্ডিত ও পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: একমুখী ট্রাভেল পাসে ফেরানোর প্রস্তুতি

১৯

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি ঘোষণা: পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

২০