অনলাইন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ প্রণোদনা, নীতিমালা জারি

দেশে নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ বাড়াতে এবং বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিকভাবে উৎসাহিত করতে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক গেজেটের মাধ্যমে এই নীতিমালা কার্যকর করা হয়েছে। চূড়ান্ত এই নীতিমালায় কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার নতুন ইক্যুইটিভিত্তিক বিদেশি বিনিয়োগ আনতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ হারে আর্থিক প্রণোদনা দেওয়ার বিধান রাখা হয়েছে। সে হিসাবে ১০ লাখ ডলারের বিনিয়োগ আনতে পারলে প্রণোদনা হিসেবে ১২ হাজার ৫০০ ডলার পাওয়া যাবে। এর আগে খসড়া প্রস্তাব ও সংসদীয় আলোচনায় ১ দশমিক ৫ শতাংশ প্রণোদনার কথা আলোচিত হলেও চূড়ান্ত গেজেটে তা ১ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, বিদেশি বিনিয়োগের সম্ভাব্য উৎস খুঁজে বের করা এবং দেশে বিনিয়োগ আনতে ভূমিকা রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ‘লিড জেনারেটর’ হিসেবে বিবেচনা করা হবে। দেশের সাধারণ নাগরিক, প্রবাসী বাংলাদেশি (এনআরবি) এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানি এই প্রণোদনার জন্য আবেদন করতে পারবেন। তবে এই প্রণোদনা কেবল নতুন ইক্যুইটিভিত্তিক বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে; বিদ্যমান কোনো প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার কেনা বা উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিনিয়োগ এতে অন্তর্ভুক্ত হবে না। এছাড়া অর্থ পাচার প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিনিয়োগের দুই বছর আগে ও পরের নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট বিদেশি বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানের সঙ্গে আবেদনকারীর কোনো ধরনের স্বার্থের সংঘাত থাকা যাবে না বলে শর্ত দেওয়া হয়েছে।

আবেদন ও মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখতে নীতিমালায় কঠোর মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। প্রণোদনা পেতে হলে বিনিয়োগ দেশে আসার আগেই নির্ধারিত অনলাইন পোর্টালে প্রাক্‌-নিবন্ধন করে ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ সংগ্রহ করতে হবে এবং বিনিয়োগের অর্থ ব্যাংকে নগদায়নের (এনক্যাশমেন্ট) ৩০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। নীতিমালার তথ্যানুযায়ী, আবেদন মূল্যায়নের জন্য ১০০ নম্বরের একটি মানদণ্ড রাখা হয়েছে। এতে প্রাথমিক যোগ্যতা ও প্রয়োজনীয় দলিলপত্রের জন্য ২৫ নম্বর করে মোট ৫০ নম্বর, বিনিয়োগকারীর সুপারিশের জন্য ২০ নম্বর, বিনিয়োগের আকার ও অর্থনৈতিক প্রভাবের জন্য ২০ নম্বর এবং স্বার্থের সংঘাতমুক্ত থাকার জন্য ১০ নম্বর বরাদ্দ রয়েছে। প্রণোদনার জন্য যোগ্য বিবেচিত হতে আবেদনকারীকে এই মূল্যায়নে অন্তত ৭০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

নীতিমালায় প্রণোদনার অর্থ দুই ধাপে বিতরণের নিয়ম রাখা হয়েছে। আবেদন অনুমোদন এবং বিদেশি বিনিয়োগের অর্থ দেশে আসা নিশ্চিত হওয়ার পর প্রথম ধাপে মোট প্রণোদনার ৫০ শতাংশ অর্থ স্থানীয় মুদ্রায় প্রদান করা হবে। পরবর্তীতে এক বছর পর প্রকল্পের কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি কিংবা বাণিজ্যিক কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি এবং ইক্যুইটি বহাল থাকার শর্ত পূরণ সাপেক্ষে অবশিষ্ট ৫০ শতাংশ অর্থ ছাড় করা হবে। প্রবাসী বাংলাদেশি আবেদনকারীরা প্রযোজ্য বিধি অনুসরণ করে অর্জিত প্রণোদনার অর্থ দেশের বাইরে স্থানান্তর করার সুযোগও পাবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি হামলায় উপমন্ত্রীসহ নিহত ১০, জবাব দেওয়ার ভাবনা হামাসের

১

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

২

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ প্রণোদনা, নীতিমালা জারি

৩

অনলাইন বিক্রির তথ্য গোপন করে ২৯ রেস্তোরাঁর প্রায় ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি

৪

রাজধানী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

পোশাকশিল্প: খসড়া সুপারিশের গেজেট প্রকাশে বৈঠকে বসছে বোর্ড

৬

উপাচার্য নিয়োগ ইস্যুতে চুয়েটে আবারও অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

৭

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় চলছে নিবিড় নজরদারি

৮

রাজধানীর আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী, এলাকা ভাগ করে চলছে চাঁদাবাজি ও দখলদারিত্ব

৯

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ, পাল্টা যুদ্ধবিমান পাঠাল সিউল

১০

ন্যূনতম মজুরি নির্ধারণে দর-কষাকষি: শ্রমিকদের প্রস্তাব ২২ হাজার, মালিকেরা দিতে চান ১৫ হাজার ৮০০ টাকা

১১

শুটিংয়ে গিয়ে না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

১৩

অশান্ত খুলনার অপরাধজগৎ: নেপথ্যে ‘গ্রেনেড বাবু’সহ ডজনখানেক গডফাদার ও সশস্ত্র গ্রুপ

১৪

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

১৫

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে কাটেনি অচলাবস্থা, অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

১৬

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশ: উত্তেজনার পারদ তুঙ্গে, তবে সরাসরি পাল্টা হামলার পথে হাঁটছে না ন্যাটো

১৭

কারিগরি ত্রুটি কাটিয়ে বাংলাদেশ ব্যাংকে আরটিজিএস লেনদেন পুনরায় সচল

১৮

দণ্ডিত ও পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: একমুখী ট্রাভেল পাসে ফেরানোর প্রস্তুতি

১৯

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি ঘোষণা: পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

২০