অনলাইন ডেস্ক
১০ অগাস্ট ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানবন্দর এলাকায় গাড়িতে তল্লাশি, উদ্ধার ১ কেজি ৮১২ গ্রাম সোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশি করে প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।সোমবার (১০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, আজ সোমবার (১০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়িকে তল্লাশির জন্য থামানো হয়। এ সময় গাড়ির চালক পালিয়ে যান। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা ১৫৫ দশমিক ৩৫ ভরি। কাস্টমস হাউস, ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষার পর স্বর্ণের মান ২৪ ক্যারেট পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

এ ছাড়া গাড়িটি থেকে একটি নতুন আইফোন ১৭ প্রোসহ তিনটি মোবাইল ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ; বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে কাটেনি অচলাবস্থা, অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

১

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশ: উত্তেজনার পারদ তুঙ্গে, তবে সরাসরি পাল্টা হামলার পথে হাঁটছে না ন্যাটো

২

কারিগরি ত্রুটি কাটিয়ে বাংলাদেশ ব্যাংকে আরটিজিএস লেনদেন পুনরায় সচল

৩

দণ্ডিত ও পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: একমুখী ট্রাভেল পাসে ফেরানোর প্রস্তুতি

৪

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি ঘোষণা: পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

কুরিয়ার সার্ভিসে ২৩ দিনে ১৫ বার হামলা: নেপথ্যে চাঁদা ও জমি দখলের অদৃশ্য সিন্ডিকেট

৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় গভীর রাতে ভয়াবহ আগুন: বিষাক্ত ধোঁয়ায় ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

৭

পদ্মা সেতুর টোল প্লাজায় গভীর রাতে লগি-বৈঠা মিছিল ও ককটেল বিস্ফোরণ: যানবাহন ভাঙচুর, যান চলাচল বিঘ্নিত

৮

সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা: বিপন্ন উপকূলের অর্থনীতি

৯

৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব: আটক আরও সাড়ে ১১ হাজার

১০

উদ্বেগ কাটিয়ে এশিয়ার পুঁজিবাজারে স্বস্তি, বিশ্ববাজারে বাড়ছে ডলারের দাম

১১

যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত: ২৪ ঘণ্টায় নিহত অর্ধশতাধিক, চলছে ব্যাপক সামরিক অভিযান

১২

জোটের ভেতরেই জামায়াতকে চাপে রাখার নীতি নিয়েছে এনসিপি

১৩

সরকারি-বেসরকারি বৈষম্য দূর হচ্ছে, একই হারে নতুন পে-স্কেল পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

১৪

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকে ৭১% অগ্রগতি: ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ সরবরাহের লক্ষ্য এনসিটিবির

১৬

ভিসার শর্ত ও মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা: কী করলে বাতিল হবে মার্কিন ভিসা?

১৭

দালাল ছাড়াই সরকারি মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, আবেদন শুরু

১৮

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

১৯

হামের টিকার অনিয়ম তদন্তে ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিশন গঠন, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

২০