নুরমোহাম্মদ পারভেজ
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবসরের সম্ভাব্য সময় জানালেন নেইমার

 

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ভবিষ্যৎ নিয়ে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা। বর্তমানে সান্তোসে খেলা এই তারকা জানিয়েছেন, চলতি বছরের শেষেই তিনি ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবতে পারেন।সাম্প্রতিক বছরগুলোতে চোট-আঘাত তার ক্যারিয়ারে বড় ধাক্কা দিয়েছে। হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর সম্প্রতি তিনি আবার ফিরেছেন।

তবে নিজের ভবিষ্যৎ নিয়ে তার বক্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে।২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে তার ২০০ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার এখনো পর্যন্ত ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ফি হিসেবে বিবেচিত। তবে পিএসজি অধ্যায়ের পর চোট-সংকট তাকে ধারাবাহিকভাবে মাঠের বাইরে রেখেছে।২০২৫ সালের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার।

চুক্তির মেয়াদ ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়ালেও হাঁটুর অস্ত্রোপচারের কারণে তিনি মৌসুমের শুরু মিস করেন। গত সপ্তাহে তিনি পুনর্বাসন শেষে মাঠে ফেরেন।এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি না সামনে কী হবে। ডিসেম্বর এলে হয়তো অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি।
সবকিছু নির্ভর করবে আমার মন কী বলে তার ওপর। এখন থেকে দিন ধরে, ধাপে ধাপে এগোব।’তার এই মন্তব্যে জোরাল হয়েছে জল্পনা— ২০২৬, কিংবা চলতি বছরের শেষেই কি পেশাদার ক্যারিয়ারের ইতি টানবেন নেইমার?জাতীয় দলের হয়ে ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। তিনি কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে এই রেকর্ড গড়েন। তবে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন তিনি।

বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে জায়গা করে নেওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ হবে বলেও স্বীকার করেছেন নেইমার। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলে ফিরতে কঠোর পরিশ্রম করছেন এই ফরোয়ার্ড।
নেইমার বলেন, ‘এই বছরটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু সান্তোস নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও এটি বিশ্বকাপের বছর। আমি নিজের সেরাটা দিতে চাই।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে বিএনপির পরিণতি ভয়াবহ হবে : রুমিন

ওমান উপসাগরে ইরান–রাশিয়ার নৌ-মহড়া, যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা

পিরোজপুরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন গণপূর্ত প্রতিমন্ত্রী

মাদক নিয়ন্ত্রণ করার কঠিন চ্যালেঞ্জ , স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদে

অবসরের সম্ভাব্য সময় জানালেন নেইমার

ভাষা শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রমজানের আগে যে প্রস্তুতিতে মিলবে স্বস্তি

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে

১০

নিউ মেক্সিকোতে কুখ্যাত এপস্টিনের সে খামারটি আবারও আলোচনায়, কী হতো সেখানে

১১

জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১২

জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ করবে আজ

১৩

বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন

১৪

শপথ গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব

১৫

জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান

১৬

নবনির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

১৭

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৮

মন্ত্রিসভায় থাকতে পারেন যাঁরা

১৯

নির্বাচনের পর প্রথম সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

২০