অনলাইন ডেস্ক
৭ জুন ২০২৬, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খেলা শক্তি দেখাচ্ছে জার্মানি, বিশ্বকাপের আগে টানা নবম জয়

দুর্দান্ত ছন্দে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এবারের বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে টানা নবম জয় তুলে নিয়েছে জুলিয়ান ন্যাগলসম্যানের শিষ্যরা।

শনিবার (৬ জুন) শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জার্মানির হয়ে গোল করেন কাই হাভার্টজ ও লেরয় সানে। যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি করেন অ্যান্টোনি রবিনসন।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। দ্বিতীয় মিনিটে যোশুয়া কিমিখের ফ্রি-কিক থেকে হেডে গোল করে দলকে লিড এনে দেন হাভার্টজ। তবে ম্যাচের ৩৭ মিনিটে মতায় ফেরে যুক্তরাষ্ট্র। কর্নার থেকে জার্মান রক্ষণ বল ক্লিয়ার করলেও তা গিয়ে পড়ে রবিনসনের কাছে। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তার শক্তিশালী কিকে সরাসরি বল জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে আবারও এগিয়ে যায় জার্মানি। সুন্দর এক আক্রমণ থেকে হাভার্টজ বল বাড়িয়ে দেন সানের কাছে। সুযোগ কাজে লাগিয়ে জোরালো শটে গোল করেন তিনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সর্বশেষ দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। তবে এবার বেশ ছন্দে রয়েছে তারা। গ্রুপ ‘ই’-তে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে জার্মানি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০