নুরমোহাম্মদ পারভেজ
২১ ডিসেম্বর ২০২৫, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সার্কেলে ঘুষ ছাড়া মিলছে না নামজারি সেবা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সার্কেলে ঘুষ ছাড়া মিলছে না নামজারি সেবা, সাধারণ ভূমি  মালিকদের কে  ঘুষের জন্য দিনের পর দিন হয়রানি করা হচ্ছে।

ভূমি মালিকরা যাবতীয় কাগজপত্র প্রদর্শনের পরেও এখানকার কানুনগো ফারুক আলম, সাধারণ ভূমি মালিকদের নামজারি আবেদন নানা  অজুহাতে বাতিল করে দিচ্ছেন। অথচ টাকার বিনিময়ে কনট্রাক্ট করে জমা দিলে সে নামজারি  অনায়াসে অনুমোদন হয়ে যাচ্ছে।

ভুক্তভোগী অনেকেই আমাদেরকে জানিয়েছেন এখানে একটি সাধারন নামজারি করতে গেলে ২০ হাজার টাকা , একটি ফ্ল্যাটের জমির অংশ নামজারি করতে গেলে ২৫ হাজার টাকা, ‘খ’ তালিকাভুক্ত জমির নামজারি করতে গেলে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকার প্রয়োজন হয়। অন্যথায় নানান অজুহাতে আবেদনটি বাতিল করে  দেয়া হয়।

ভূমি মালিকগণ তাদের নিজেদের নামে নামজারি করতে গেলে তাদের কাছে সমস্ত বায়া দলিলের সার্টিফাই কপি চাওয়া হয়। কিন্তু ভূমি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তারা জানান সর্বশেষ দলিল এবং নামজারির সার্টিফাই কপি হলেই চলবে। অথচ সিদ্ধিরগঞ্জ সার্কেলে আর এস রেকর্ড পর্যন্ত সমস্ত বায়া দলিলের সার্টিফাই কপি দেখাতে না পারলে তাৎক্ষণিকভাবে নামজারি আবেদনটি বাতিল করে দেয়া হয়।

পরবর্তীতে উক্ত নামজারিটি টাকার বিনিময়ে করতে দেওয়া হলে কোন প্রকার সার্টিফাই কপি ছাড়াই অনুমোদন করে দেওয়া হয় এ ব্যাপারে কানুনগো ফারুক আলমের সাথে কথা বলতে চাইলে বার বার ফোন দেওয়ার পরও তিনি ফোন রিসিভ করেননি।

নামজারি আবেদনকারী হাজী সৈয়দ মোঃ ইয়াছিন সাহেব সহ আরো অনেকেই জানান শুনানির দিনে সমস্ত কাগজপত্র প্রদর্শনের পরেও উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদের নামজারি  বাতিল করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০