অনলাইন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হোটেলটির ব্যবস্থাপক (ম্যানেজার) নাঈমুর রহমানকে (২৬) নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হামলায় হোটেলের মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মচারী হাসান (২৬) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে অবস্থিত ‘ওসমানী ইন্টারন্যাশনাল’ আবাসিক হোটেলে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হোটেলের সামনের জায়গায় মুরগির ব্যবসা বসানোকে কেন্দ্র করে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় এক মুরগি ব্যবসায়ীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে শুক্রবার গভীর রাতে দেশীয় ধারালো অস্ত্র হাতে দুই ব্যক্তি অতর্কিতে হোটেলের ভেতরে প্রবেশ করে এবং ব্যবস্থাপক নাঈমুর রহমানকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। নাঈমুরের চিৎকার শুনে তাকে বাঁচাতে মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মী হাসান এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলার পর রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। নিহত নাঈমুরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে, আহতদের মধ্যে মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাকের পিঠে গভীর জখম হয়েছে এবং কর্মচারী হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ওয়ারী থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ প্রাথমিক তদন্ত শুরু করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, স্থানীয় ওই মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এই পরিকল্পিত হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি হামলায় উপমন্ত্রীসহ নিহত ১০, জবাব দেওয়ার ভাবনা হামাসের

১

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

২

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ প্রণোদনা, নীতিমালা জারি

৩

অনলাইন বিক্রির তথ্য গোপন করে ২৯ রেস্তোরাঁর প্রায় ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি

৪

রাজধানী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

পোশাকশিল্প: খসড়া সুপারিশের গেজেট প্রকাশে বৈঠকে বসছে বোর্ড

৬

উপাচার্য নিয়োগ ইস্যুতে চুয়েটে আবারও অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

৭

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় চলছে নিবিড় নজরদারি

৮

রাজধানীর আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী, এলাকা ভাগ করে চলছে চাঁদাবাজি ও দখলদারিত্ব

৯

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ, পাল্টা যুদ্ধবিমান পাঠাল সিউল

১০

ন্যূনতম মজুরি নির্ধারণে দর-কষাকষি: শ্রমিকদের প্রস্তাব ২২ হাজার, মালিকেরা দিতে চান ১৫ হাজার ৮০০ টাকা

১১

শুটিংয়ে গিয়ে না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

১৩

অশান্ত খুলনার অপরাধজগৎ: নেপথ্যে ‘গ্রেনেড বাবু’সহ ডজনখানেক গডফাদার ও সশস্ত্র গ্রুপ

১৪

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

১৫

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে কাটেনি অচলাবস্থা, অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

১৬

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশ: উত্তেজনার পারদ তুঙ্গে, তবে সরাসরি পাল্টা হামলার পথে হাঁটছে না ন্যাটো

১৭

কারিগরি ত্রুটি কাটিয়ে বাংলাদেশ ব্যাংকে আরটিজিএস লেনদেন পুনরায় সচল

১৮

দণ্ডিত ও পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: একমুখী ট্রাভেল পাসে ফেরানোর প্রস্তুতি

১৯

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি ঘোষণা: পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

২০