কামরুল হাসান রবি~~
১৮ মে ২০২৫, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা’য় ভ্যানচালক হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

কুমিল্লা দেবিদ্বার উপজেলায় ভ্যানচালক শফিউল্লাহ হত্যার প্রধান আসামী রাছেল হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গত শনিবার রাতে পটুয়াখালী জেলার বাউফল থানার নগরের হাট এলাকায় অভিযান পরিচালনা করে রাছেল হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়। আসামী কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার কিরন এর ছেলে।

কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান জানান, ভিকটিম শফিউল্লাহ এর সাথে আসামী রাছেল হোসেন এর সু-সম্পর্ক ছিল।  রাছেল ভিকটিমের নিকট হতে ৪৫ হাজার টাকা ধার নেয়। পরবর্তীতে রাছেল পাওনা টাকা ফেরত না দিয়ে ভিকটিমকে বিভিন্নভাবে ঘুরাতে থাকে যার ফলে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।

বিষয়টি স্থানীয় সালিশে সমাধানের জন্য প্রস্তাব করা হলে রাছেল উক্ত টাকা ফেরত দেবে মর্মে মৌখিকভাবে জানায়।

একপর্যায়ে গত ০৫ মে (সোমবার) বিকালে রাছেল পাওনা টাকা ফেরত দেবে মর্মে পরের দিন ভিকটিমকে তার ভাড়াকৃত গ্যারেজে যেতে বলে। রাছেলের কথামতো ভিকটিম পরের দিন দুপুরে গ্যারেজে গেলে আসামী রাছেল পূর্ব পরিকল্পিতভাবে গ্যারেজে থাকা শাবল দিয়ে ভিকটিমের মাথা ও বুকে গুরুতর আঘাত করলে ভিকটিম অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

অতঃপর ড্রিল মেশিন দিয়ে নির্মমভাবে ভিকটিমের চোখ উপড়ে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং আত্নগোপন করে।

পরবর্তীতে ভিকটিমের পরিবার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৬, তারিখ-০৭/০৫/২৫। উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে।

র‌্যাব-১১ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গত শনিবার রাতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়।  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০