আব্দুল্লাহ আল মানছুর~
২ মে ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীর টাকা আত্মসাৎ,নারী ব্যাংক কর্মকর্তা আটক

খুলনায় প্রবাসীর একাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় আফসানা শাহিন মুন্নী (৩৬) নামে এক নারী ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে খুলনা থানা পুলিশ ঢাকার মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার ব্যাংক কর্মকর্তা আফসানা শাহিন মুন্নী সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি খুলনা মহানগরীর ইস্পাহানি আবাসিক এলাকার বাসিন্দা।

এর আগে আল হাদিস বাট্রি নামক একজন মালয়েশিয়া প্রবাসীর একাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ১৮ এপ্রিল তার স্ত্রী আফসানা ইয়াসমিন তৃষ্ণা বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার আফসানা শাহীন মুন্নিসহ ৮/৯ জনকে আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার মোহাম্মদ সানোয়ার হোসাইন মাসুম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোল্লা জুয়েল রানার নেতৃত্বে খুলনা থানার একটি টিম ঢাকা থেকে ব্যাংক জালিয়াতি মামলার আসামি মুন্নিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে প্রবাসীর প্রেরিত রেমিটেন্সের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

নগরীর খালিশপুরের খালিশপরস্থ গোয়ালখালী বাস্তুহারা কলোনি এলাকার সোহরাব হোসেনের কন্যা আফসানা ইয়াসমিন তৃষ্ণা এজাহারে উল্লেখ করেন, তার স্বামী আল হাদিস বাট্রি মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করেন। তিনি প্রবাসে থেকেই ২০২৩ সালের ১৩ নভেম্বর অনলাইনের মাধ্যমে নিজ নামে খুলনা মহানগরীর আপার যশোর রোডস্থ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখায় একটি একাউন্ট খোলেন। পরবর্তীতে ওই একাউন্টে বিভিন্ন সময় মোট ১০ লাখ ২ হাজার টাকা জমা করা হয়। তার স্বামী চলতি বছরের ১৮ মার্চ দেশে ফিরে অর্থ উত্তোলনের জন্য ব্যাংকে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা তার একাউন্টে মাত্র ৩ লাখ ২ হাজার টাকা রয়েছে এবং বাকি ৭ লাখ টাকা নেই বলে জানান। তাৎক্ষণিক তিনি ব্যাংক স্টেটমেন্ট বের করে দেখতে পান, গত বছরের ২৫ ফেব্রুয়ারি আরটিজিএসর মাধ্যমে তার একাউন্ট থেকে আসামিদের একজনের ব্রাক ব্যাংকের একাউন্টে ৭ লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আরটিজিএসের মাধ্যমে অর্থ ট্রান্সফার করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের দাতা বা হিসাবধারীর উপস্থিত থাকতে হয়। কিন্তু তার স্বামী তৎকালীন সময় বিদেশে অবস্থান করছিলেন। এ সুযোগে আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া লোক সাজিয়ে এবং কাগজপত্র জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে। এ বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো সমাধান দেননি।

অভিযোগে জানা গেছে, এর আগেও ব্যাংক কর্মকর্তা আফসানা শাহীন মুন্নি জালিয়াতির মাধ্যমে একাধিক গ্রাহকের টাকা আত্মসাৎ করেন। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তিনি জনৈক গ্রাহকের অর্থ ফেরত দিতে বাধ্য হন। এসব কারণে কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে।

মামলার বাদী গৃহবধূ আফসানা ইয়াসমিন তৃষ্ণা অভিযোগ করেন, তিনি এবং তার স্বামীর দু’টি একাউন্ট সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখায় রয়েছে। দু’টি একাউন্টই তৎকালীন ওই ব্যাংকে কর্মরত থাকায় গ্রেফতার আফসানা শাহীন মুন্নির মাধ্যমে করা।

ফলে তিনি তাদের সব তথ্য জানতেন। এ সুযোগেই ব্যাংকের একটি চক্রের মাধ্যমেই তিনি অর্থ আত্মসাৎ করেছেন। এমনকি তার নিজের অ্যাকাউন্ট থেকেও ৭ লাখ টাকা এবং আরও একজন গ্রাহকের একাউন্ট থেকে ৬ লাখ টাকা আত্মসাতের চেষ্টা করা হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পেরে তিনি ব্যাংকে উপস্থিত হলে সে যাত্রায় তার টাকা আত্মসাৎ করতে ব্যর্থ হয় চক্রটি। ব্যাংকে রক্ষিত অর্থ খোদ ব্যাংক কর্মকর্তারাই আত্মসাৎ করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ ব্যাপারে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার ম্যানেজার হাফিজ আহমেদ বলেন, তিনি নতুন যোগদান করায় বিষয়টি তার জানা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০