অনলাইন ডেস্ক
১৬ অগাস্ট ২০২৬, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাপলা চত্বর মামলা: ২ সাংবাদিক ও সাবেক মন্ত্রীসহ ৯ আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

শাপলা চত্বরে গণহত্যার মামলায় ২ সাংবাদিক ও সাবেক মন্ত্রী-আইজিপিসহ ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ ১৬ আগস্ট ২০২৬ তারিখে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বিশেষ শুনানি শেষে মামলার পরবর্তী তারিখ আগামী ৩ সেপ্টেম্বর ধার্য করেছেন।

আজকের শুনানিতে কারাগারে থাকা যে ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, তাঁরা হলেন একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, একই টেলিভিশনের সাবেক চিফ রিপোর্টার ফারজানা রূপা, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক এনটিএমসি প্রধান জিয়াউল আহসান, ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল মন্ডল।

আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় গ্রেফতার থাকা মোট ১১ আসামির মধ্যে আজ ৯ জনকে হাজির করা সম্ভব হলেও বাকি দুই আসামি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং ড. আব্দুর রাজ্জাককে আগামী ৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মামলায় প্রধান আসামি শেখ হাসিনাসহ ৩০ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ওই রাতের অভিযানে এবং এর পরবর্তী সময়ে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মোট ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ইতিমধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ব তেলের বাজারে আগুন, ব্যারেলপ্রতি দাম ১০৭ ডলার পার

বিদ্যুৎ খাতে স্বস্তির মাঝেই অস্বস্তি: আদানির ইউনিট সচল, বন্ধ হলো রামপাল

৭ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

সাগর-রুনি হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগ রুনির ভাইয়ের, সাবেক সামরিক কর্মকর্তার কল রেকর্ডের সূত্র মেলার দাবি চিফ প্রসিকিউটরের

চুক্তির এলএনজি সংকটে বিপাকে দেশ: বিকল্প উৎস ও দেশীয় অনুসন্ধানে সরকারের মহোদ্যোগ

পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে ব্রিকস সম্মেলনে সরব শি জিনপিং

ইশতেহার পূরণে ব্যর্থ জাকসু: নেতাদের চাঁদাবাজি ও লেজুড়বৃত্তির বিতর্কে ক্ষুব্ধ জাবি শিক্ষার্থীরা

কঙ্গোর বুকাভুতে বিদ্যালয়ে আগুন, পদদলিত ও দগ্ধ হয়ে প্রাণ হারাল ২৯ শিক্ষার্থী

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং: ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চীনের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে নৌপথে তীব্র অস্থিরতা: আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০৮ ডলার ছাড়াল

১০

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা: নিহত ৫, শিশুসহ আহত অন্তত ৬৭

১১

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অবসান, যাত্রা শুরু করছে ‘এসআরবি’

১২

হুতিদের দখলে ইয়েমেনের মোখা বন্দর, বাব আল-মান্দেবও কব্জার পথে

১৩

তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

১৪

চট্টগ্রাম হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

১৫

বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের দুয়ার খুলছে: প্রথম ধাপে যাচ্ছে ১০ হাজার জনশক্তি

১৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: নিহত ২ বাংলাদেশির মরদেহ দেশে, বাকিরা ফিরবেন সপ্তাহে

১৭

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রস্তাবনা: মেধার মূল্যায়ন নাকি দুর্নীতির নতুন দুয়ার?

১৮

আগামীকাল দুপুর থেকে ঢাকার বড় অংশে টানা ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

১৯

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

২০