অনলাইন ডেস্ক
২ মে ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

হরমুজ প্রণালীতে সামরিক অভিযানে সমর্থন না দেওয়ায় ইউরোপীয় মিত্রদের ওপর ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইতালি ও স্পেন থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন তিনি। এর মাত্র একদিন আগে জার্মানি থেকেও সেনা সংখ্যা কমানোর ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী পুনরায় খোলার উদ্যোগে ইউরোপীয় দেশগুলো মার্কিন বাহিনীকে সহায়তা করছে না, যা অত্যন্ত ‘ভয়াবহ’ আচরণ।

ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, “ইতালি আমাদের কোনো সহায়তা করেনি, আর স্পেন তো একেবারেই ভয়াবহ। আমি সম্ভবত এই দুই দেশ থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করব।”

ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ট্রাম্পের এই টানাপড়েনের পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। এরমধ্যে গত মার্চের শেষের দিকে ইতালি তাদের সিসিলির বিমানঘাঁটি ব্যবহার করে যুদ্ধের জন্য মার্কিন অস্ত্রবাহী বিমান চলাচলের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। এছাড়া স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের বিরোধিতা করে আসছেন। দেশটি ইরানে হামলার জন্য যৌথ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের একটি মন্তব্যের পর ট্রাম্প জার্মানিতে মোতায়েন সেনা কমানোর হুমকি দেন।

ট্রাম্পের এই হুমকিকে ‘অপ্রত্যাশিত’ বলে অভিহিত করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। তিনি রোমের বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, সমুদ্র নিরাপত্তা মিশনে ইতালি সবসময়ই যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে। অন্যদিকে, স্পেন তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও দেশটি বর্তমানে ট্রাম্পের নীতির অন্যতম কঠোর সমালোচক হিসেবে পরিচিত।

ইতালিতে প্রায় ১৩ হাজার মার্কিন সেনা সাতটি নৌঘাঁটিতে অবস্থান করছে। বর্তমানে স্পেনে প্রায় ৩,৮০০ মার্কিন সেনা রোটা নৌঘাঁটি ও মোরোন বিমানঘাঁটিতে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, ইউরোপে প্রায় ৬৮ হাজার সক্রিয় সেনা মোতায়েন রয়েছে, যার অর্ধেকের বেশি জার্মানিতে।

ট্রাম্পের এই হুমকির তীব্র সমালোচনা করেছেন রিপাবলিকান প্রতিনিধি ডন বেকন। তিনি একে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন। উল্লেখ্য, গত বছর মার্কিন কংগ্রেসে একটি আইন পাস করা হয়েছে, যার ফলে প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে ইউরোপ থেকে বড় ধরনের সেনা প্রত্যাহার করা এখন বেশ কঠিন।

বিশেষজ্ঞদের মতে, ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করা হলে বৈশ্বিক সামরিক কৌশলে যুক্তরাষ্ট্রের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। তবে জার্মান সামরিক কর্মকর্তারা ট্রাম্পের এই হুমকিকে প্রকৃত পরিবর্তনের চেয়ে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবেই বেশি দেখছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০