মোঃ ইয়াছিন আরাফাত আরিফ
১ মার্চ ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ওমানের সমুদ্রবিষয়ক নিরাপত্তা কেন্দ্র। খবর আল-জাজিরা।

ওমানের মুসানদাম এলাকা থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে পালাউয়ের পতাকাবাহী ট্যাংকার ‘স্কাইলাইট’ লক্ষ্য করে এ আক্রমণ চালানো হয়। ওমান কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরপরই জাহাজে থাকা ২০ জন নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। কে বা কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়েও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির দুকম বন্দর এলাকায় দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হন।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হলো হরমুজ প্রণালি। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে তেল পরিবহনের বড় অংশই এই পথ দিয়ে হয়ে থাকে। ফলে এ এলাকায় যেকোনো হামলা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে আনার প্রস্তুতি রয়েছে: আরিফুল হক

নেপালের নির্বাচনে বিশাল জয়ের পথে বালেন্দ্র শাহর দল

জুলাই সনদ নিয়ে আদালতের রুল জারি এখতিয়ার বহির্ভূত: বদিউল আলম

মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি: আরাঘচি

উ. কোরিয়ার সাথে মিলে আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

সিলেটে শাহজালাল (রহ.)–এর দরগাহে এনসিপি নেতা সারজিসের স্লোগান

সিআইএ ও ইসরায়েল মিলে যেভাবে খামেনির অবস্থান খুঁজে পেল

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, যা বললেন, মিজানুর রহমান আজহারী

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১০

মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ২ মাস ইলিশ ধরা বন্ধ

১১

সরকারি অফিসে দুর্নীতিমুক্ত সেবা দেওয়ার বিশেষ নির্দেশনা দিলেন প্রতিমন্ত্রী নুরুল হক

১২

নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে বিএনপির পরিণতি ভয়াবহ হবে : রুমিন

১৩

ওমান উপসাগরে ইরান–রাশিয়ার নৌ-মহড়া, যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা

১৪

পিরোজপুরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন গণপূর্ত প্রতিমন্ত্রী

১৫

মাদক নিয়ন্ত্রণ করার কঠিন চ্যালেঞ্জ , স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদে

১৬

অবসরের সম্ভাব্য সময় জানালেন নেইমার

১৭

ভাষা শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

১৮

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১৯

প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০