নুরমোহাম্মদ পারভেজ
১৫ ডিসেম্বর ২০২৫, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলার একদিন পরেই আবার সেনা হাসপাতালে ড্রোন হামলা, নিহত ৭ জন

ছবি: সংগৃহীত

সুদানে অবস্থিত জাতিসংঘের ঘাঁটিতে হামলার একদিন পর রোববার (১৪ ডিসেম্বর) দেশটির সেনাবাহিনীর হাসপাতালে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে অন্তত সাতজন বেসামরিক লোক নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, হাসপাতালটি দক্ষিণ সুদানের অবরুদ্ধ শহর ডিলিং-এ অবস্থিত। নাম প্রকাশ না করার শর্তে চিকিৎসক জানান, নিহতদের মধ্যে রোগী এবং তাদের সঙ্গীরাও রয়েছেন।

তিনি জানান, সেনা হাসপাতালটি সামরিক কর্মীদের পাশাপাশি শহর এবং এর আশেপাশের বাসিন্দাদেরও পরিষেবা প্রদান করে।আরব নিউজের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ কর্দোফান রাজ্যের ডিলিং শহরটি সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী-আরএসএফ অবরুদ্ধ করে রেখেছে।

২০২৩ সালের এপ্রিল থেকে বিদ্রোহী আরএসএফ-এর সঙ্গে যুদ্ধে লিপ্ত সেনাবাহিনী। উভয় বাহিনীর সহযোগী যোদ্ধারাও এ সংঘাতে যুক্ত। তবে বিদ্রোহীরা প্রায়শই বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় এবং নির্বিচারে হত্যার রেকর্ড রয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, ডিলিং-এর বেসামরিক মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছে। কিন্তু তথ্যের অভাবে সরকারিভাবে বিষয়টি ঘোষণা করা সম্ভব হয়নি।দেশজুড়ে চলমান ভয়াবহ যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং ১ কোটি ২০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। এটি বিশ্বের বৃহত্তম ক্ষুধা ও বাস্তুচ্যুতি সংকট তৈরি করেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে কাটেনি অচলাবস্থা, অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

১

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশ: উত্তেজনার পারদ তুঙ্গে, তবে সরাসরি পাল্টা হামলার পথে হাঁটছে না ন্যাটো

২

কারিগরি ত্রুটি কাটিয়ে বাংলাদেশ ব্যাংকে আরটিজিএস লেনদেন পুনরায় সচল

৩

দণ্ডিত ও পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: একমুখী ট্রাভেল পাসে ফেরানোর প্রস্তুতি

৪

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি ঘোষণা: পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

কুরিয়ার সার্ভিসে ২৩ দিনে ১৫ বার হামলা: নেপথ্যে চাঁদা ও জমি দখলের অদৃশ্য সিন্ডিকেট

৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় গভীর রাতে ভয়াবহ আগুন: বিষাক্ত ধোঁয়ায় ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

৭

পদ্মা সেতুর টোল প্লাজায় গভীর রাতে লগি-বৈঠা মিছিল ও ককটেল বিস্ফোরণ: যানবাহন ভাঙচুর, যান চলাচল বিঘ্নিত

৮

সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা: বিপন্ন উপকূলের অর্থনীতি

৯

৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব: আটক আরও সাড়ে ১১ হাজার

১০

উদ্বেগ কাটিয়ে এশিয়ার পুঁজিবাজারে স্বস্তি, বিশ্ববাজারে বাড়ছে ডলারের দাম

১১

যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত: ২৪ ঘণ্টায় নিহত অর্ধশতাধিক, চলছে ব্যাপক সামরিক অভিযান

১২

জোটের ভেতরেই জামায়াতকে চাপে রাখার নীতি নিয়েছে এনসিপি

১৩

সরকারি-বেসরকারি বৈষম্য দূর হচ্ছে, একই হারে নতুন পে-স্কেল পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

১৪

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকে ৭১% অগ্রগতি: ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ সরবরাহের লক্ষ্য এনসিটিবির

১৬

ভিসার শর্ত ও মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা: কী করলে বাতিল হবে মার্কিন ভিসা?

১৭

দালাল ছাড়াই সরকারি মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, আবেদন শুরু

১৮

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

১৯

হামের টিকার অনিয়ম তদন্তে ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিশন গঠন, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

২০