মোঃ শাহাদাত হোসেন সজিব
১২ ডিসেম্বর ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেঘনায় ধরা পরল ৪০০ কেজি ওজনের শাপলা পাতা মাছ

সংগৃহীত ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের এক বিশাল শাপলা পাতা মাছ। বিরল এই মাছটি ঘিরে স্থানীয় জেলে ও ক্রেতাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে বুড়িরচর ইউনিয়নের দানারদোল মাছ বাজারে নিলামে তোলা হয়। ধরা ও বিক্রি নিষিদ্ধ হলেও মাছটি ১ লাখ ৩১ হাজার টাকায় বিক্রি হয়।

জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে হাতিয়ার মেঘনার নদীর মোহনার কাছে ধরা পড়ে এই বিরল ও বিশাল আকারের শাপলা পাতা মাছটি। ওই জেলে নৌকার মাঝি কামাল জানান, সাত দিন আগে বেহুন্দি নৌকা নিয়ে জাল ফেলতে সাগরে গিয়েছিলেন তার নেতৃত্ব আরো ১৫ জন জেলে। নিয়মিত মাছ ধরার মতোই দীর্ঘ রাত পার করে ভোরে যখন তারা জাল টানতে যান, তখনই অস্বাভাবিক ভার অনুভব করেন। প্রথমে তারা ধারণা করেন জালে হয়তো একসঙ্গে অনেক মাছ আটকা পড়েছে, কিন্তু ধীরে ধীরে বোঝা যায়, এটি কোনো সাধারণ মাছ নয়—এর ওজন এত বেশি যে বোটে থাকা ১৫ জন মাঝি-মাল্লা মিলে জাল তুলতে সক্ষম হচ্ছিলেন না।
পরিস্থিতি সামাল দিতে পাশের একটি নৌকার জেলেদের সাহায্য নিতে হয়।দুই নৌকার মাঝিদের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত উত্তোলন করা হয় ১০ মণ ওজনের বিশাল শাপলা পাতা মাছটি। পরে তা নিয়ে যাওয়া হয় হাতিয়ার দানারদোল মাছঘাটে। সেখানে নিলামে তোলা হলে স্থানীয় মাছ ব্যবসায়ী খবির উদ্দিন ব্যাপারী ১ লাখ ৩১ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

তিনি আরো জানান, অনেক দিন ধরে ধারদেনা করে ব্যবসা টিকিয়ে রেখেছি। এত বড় মাছ পাওয়ায় আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মাঝি-মাল্লাদের প্রত্যেকে ৫ হাজার টাকা করে পেয়েছেন। তবে  ভালো দামের ব্যবসায়ী না থাকায় প্রত্যাশার তুলনায় দাম কম পেয়েছি।

ক্রেতা খবির উদ্দিন ব্যাপারী বলেন, বিরল এই সামুদ্রিক প্রাণীটি ধরা পড়া ও বিক্রিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
মোকামে শাপলা মাছের ভালো চাহিদা। তাই বেশি দামে বিক্রির আশায় মাছটি কিনেছি। আশা করেন ভালো দাম পাবেন।এদিকে ঘটনাটি জানার পর হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ফয়জুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে অবহিত নন। তবে আইনগতভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০