অদ্য ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ গভীর রাতে রূপনগর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম (দেড় কেজি) গাঁজা এবং একটি ডিজিটাল পরিমাপক মেশিন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে দুয়ারীপাড়া বালুরমাঠ সাকিনস্থ ১নং রোডে অবস্থিত বরফ ফ্যাক্টরির সামনে কাজী শাহানুর কবিরের বাসায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ তালিকা মূলে গাঁজা ও পরিমাপক যন্ত্র হেফাজতে নেওয়া হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো—
আব্দুর রাজ্জাক (৩৯) ও মোঃ আলমগীর হোসেন (৪৫)
তাদের বিরুদ্ধে রূপনগর থানায় নিয়মিত মামলা রুজর করা হয়েছে। মামলা নং- ০৫। তারিখ-১২/১২/২০২৫, ধারা ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ অনুযায়ী মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো—
কাজী মোঃ সাইফুল ইসলাম কিরন (৪৫), মোঃ আলী হোসাইন (৩১), সামিউল বাশার সাকিব (১৮), আব্দুল আল রাফি (২১), মোঃ শাওন (২৬), শফিকুল ইসলাম (২৮), সুমন (২৩), মোঃ জাকারিয়া হোসেন (৩০)
গ্রেফতারকৃত সকলকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিশেষ ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুরে সোপর্দ করা হয়েছে।
পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন—ওসি মাসুদের পরিকল্পনা, গোয়েন্দা নজরদারি এবং মাঠপর্যায়ের সরাসরি তদারকি রূপনগরে অপরাধ দমনে ‘গেম চেঞ্জার’ ভূমিকা রাখছে। অভিযানে সফলতার পর থানা এলাকায় এখন আলোচনা একটাই— “ওসি মাসুদ মানেই নিরাপত্তার নিশ্চয়তা, অপরাধীর আতঙ্ক রূপনগর থানা আবারও প্রমাণ করল দক্ষ নেতৃত্ব থাকলে পুলিশই পারে সমাজকে অপরাধমুক্ত রাখতে।
মন্তব্য করুন