বিশেষ প্রতিনিধি (ফরিদপুর)
২৬ নভেম্বর ২০২৫, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর-৪ আসনে দলবদলের হিড়িক: ভাঙ্গায় জমছে নতুন রাজনৈতিক সমীকরণ

ফরিদপুর-৪ আসন—যার অন্তর্ভুক্ত ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন—এই অঞ্চলে সম্প্রতি শুরু হয়েছে দলবদলের উল্লেখযোগ্য স্রোত। বিশেষ করে ভাঙ্গা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী ও সুবিধাভোগী নেতাদের বিএনপিতে যোগদানের প্রবণতা।

দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের ছায়ায় থেকে সংগঠনের প্রভাব, প্রশাসনিক যোগাযোগ ও রাজনৈতিক অবস্থান কাজে লাগিয়ে যারা নিজেদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান শক্তিশালী করেছেন—তাদের একটি অংশ এখন দল পরিবর্তনের সিদ্ধান্ত নিচ্ছেন।

রাজনৈতিক অভিজ্ঞদের মতে, এই আকস্মিক দলবদলের পেছনে মূলত ভবিষ্যতের রাজনৈতিক হিসাব-নিকাশই বড় কারণ। স্থানীয়দের অনেকেই মন্তব্য করছেন—এটি “সুবিধাবাদী রাজনীতির” এক স্পষ্ট উদাহরণ; অতীতে ক্ষমতার প্রভাব ব্যবহার করা ব্যক্তি এখন পরিস্থিতি বদলানোর আভাস পেয়ে বিএনপিতে যোগ দিয়ে নতুন করে অবস্থান দৃঢ় করার চেষ্টা করছেন।

অনেকে ব্যঙ্গ করে বলছেন—“আওয়ামী লীগে থাকার সময় যা করার করেছে, এখন বিএনপিকে খাওয়ার ধান্ধায় নেমেছে তারা।”

এই দলবদলের ঢেউ ইতোমধ্যেই এলাকায় রাজনৈতিক উত্তাপ ও অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। সামনে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই রদবদল কী ধরনের নতুন সমীকরণ তৈরি করবে—তা এখন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল—সকলেরই নজরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে কাটেনি অচলাবস্থা, অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

১

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশ: উত্তেজনার পারদ তুঙ্গে, তবে সরাসরি পাল্টা হামলার পথে হাঁটছে না ন্যাটো

২

কারিগরি ত্রুটি কাটিয়ে বাংলাদেশ ব্যাংকে আরটিজিএস লেনদেন পুনরায় সচল

৩

দণ্ডিত ও পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: একমুখী ট্রাভেল পাসে ফেরানোর প্রস্তুতি

৪

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি ঘোষণা: পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

কুরিয়ার সার্ভিসে ২৩ দিনে ১৫ বার হামলা: নেপথ্যে চাঁদা ও জমি দখলের অদৃশ্য সিন্ডিকেট

৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় গভীর রাতে ভয়াবহ আগুন: বিষাক্ত ধোঁয়ায় ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

৭

পদ্মা সেতুর টোল প্লাজায় গভীর রাতে লগি-বৈঠা মিছিল ও ককটেল বিস্ফোরণ: যানবাহন ভাঙচুর, যান চলাচল বিঘ্নিত

৮

সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা: বিপন্ন উপকূলের অর্থনীতি

৯

৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব: আটক আরও সাড়ে ১১ হাজার

১০

উদ্বেগ কাটিয়ে এশিয়ার পুঁজিবাজারে স্বস্তি, বিশ্ববাজারে বাড়ছে ডলারের দাম

১১

যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত: ২৪ ঘণ্টায় নিহত অর্ধশতাধিক, চলছে ব্যাপক সামরিক অভিযান

১২

জোটের ভেতরেই জামায়াতকে চাপে রাখার নীতি নিয়েছে এনসিপি

১৩

সরকারি-বেসরকারি বৈষম্য দূর হচ্ছে, একই হারে নতুন পে-স্কেল পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

১৪

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকে ৭১% অগ্রগতি: ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ সরবরাহের লক্ষ্য এনসিটিবির

১৬

ভিসার শর্ত ও মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা: কী করলে বাতিল হবে মার্কিন ভিসা?

১৭

দালাল ছাড়াই সরকারি মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, আবেদন শুরু

১৮

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

১৯

হামের টিকার অনিয়ম তদন্তে ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিশন গঠন, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

২০