নুরমোহাম্মদ পারভেজ
১৭ এপ্রিল ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের চাপে যুদ্ধবিরতি ঘোষণায়, ক্ষোভ ইসরায়েলিদের

ছবি সংগৃহীত

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের ভেতরে এ নিয়ে জনঅসন্তোষ ও ক্ষোভ বাড়ছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।
আলজাজিরার এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের বাহিনী ও লেবাননের সেনাবাহিনীর মধ্যে একটি পৃথকীকরণ রেখা নির্ধারণ করা হবে। এরপর তারা নিজ নিজ অবস্থানে থাকলেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো ধ্বংসের অভিযান চালিয়ে যাবে।
চলমান যুদ্ধবিরতির বিষয়ে বিভিন্ন জরিপের ফলাফল প্রকাশ করে ইসরায়েলি সংবাদমাধ্যম হায়োমের এক প্রতিবেদনে বলা হয়, ৫৬ শতাংশ ইসরায়েলি মনে করেন সেনাবাহিনীর দক্ষিণ লেবাননে থাকা উচিত।
তবে একই সঙ্গে ভিন্ন এক জরিপে দেখা গেছে, এখন নির্বাচন হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল দুটি আসন হারাতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দেশটির উত্তর সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, তাদের রক্তের বিনিময়ে যুদ্ধবিরতি করা হয়েছে।
এদিকে ইসরায়েলি এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জেরুজালেম পোষ্টে জানিয়েছে, এই যুদ্ধবিরতি অনেকটাই যুক্তরাষ্ট্রের চাপ বা উদ্যোগে বাস্তবায়িত হয়েছে।
এদিকে, চলমান যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক ও জনমতের চ্যালেঞ্জ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে কাটেনি অচলাবস্থা, অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

১

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশ: উত্তেজনার পারদ তুঙ্গে, তবে সরাসরি পাল্টা হামলার পথে হাঁটছে না ন্যাটো

২

কারিগরি ত্রুটি কাটিয়ে বাংলাদেশ ব্যাংকে আরটিজিএস লেনদেন পুনরায় সচল

৩

দণ্ডিত ও পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: একমুখী ট্রাভেল পাসে ফেরানোর প্রস্তুতি

৪

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি ঘোষণা: পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

কুরিয়ার সার্ভিসে ২৩ দিনে ১৫ বার হামলা: নেপথ্যে চাঁদা ও জমি দখলের অদৃশ্য সিন্ডিকেট

৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় গভীর রাতে ভয়াবহ আগুন: বিষাক্ত ধোঁয়ায় ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

৭

পদ্মা সেতুর টোল প্লাজায় গভীর রাতে লগি-বৈঠা মিছিল ও ককটেল বিস্ফোরণ: যানবাহন ভাঙচুর, যান চলাচল বিঘ্নিত

৮

সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা: বিপন্ন উপকূলের অর্থনীতি

৯

৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব: আটক আরও সাড়ে ১১ হাজার

১০

উদ্বেগ কাটিয়ে এশিয়ার পুঁজিবাজারে স্বস্তি, বিশ্ববাজারে বাড়ছে ডলারের দাম

১১

যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত: ২৪ ঘণ্টায় নিহত অর্ধশতাধিক, চলছে ব্যাপক সামরিক অভিযান

১২

জোটের ভেতরেই জামায়াতকে চাপে রাখার নীতি নিয়েছে এনসিপি

১৩

সরকারি-বেসরকারি বৈষম্য দূর হচ্ছে, একই হারে নতুন পে-স্কেল পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

১৪

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকে ৭১% অগ্রগতি: ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ সরবরাহের লক্ষ্য এনসিটিবির

১৬

ভিসার শর্ত ও মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা: কী করলে বাতিল হবে মার্কিন ভিসা?

১৭

দালাল ছাড়াই সরকারি মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, আবেদন শুরু

১৮

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

১৯

হামের টিকার অনিয়ম তদন্তে ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিশন গঠন, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

২০