আশুলিয়ায় এক বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে আশুলিয়ার একটি বহুতল ভবনের তিন তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫)। তিনি আশুলিয়ার ডিইপিজেডের তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি শ্রীলংকার নাগরিক।
পুলিশ জানায়, বিকেলে নিহতের বন্ধুরা ওই ব্যক্তিকে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করলে তাদের সন্দেহ হয়। পরে তারা তার ফ্লাটে এসে ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় তারা আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে।
লাশটির ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হযেছে । ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে প্রকৃত ঘটনা কি।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে কাটেনি অচলাবস্থা, অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান
১
পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশ: উত্তেজনার পারদ তুঙ্গে, তবে সরাসরি পাল্টা হামলার পথে হাঁটছে না ন্যাটো
২
কারিগরি ত্রুটি কাটিয়ে বাংলাদেশ ব্যাংকে আরটিজিএস লেনদেন পুনরায় সচল
৩
দণ্ডিত ও পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: একমুখী ট্রাভেল পাসে ফেরানোর প্রস্তুতি