||হামিদুর রহমান জামিল,কুমিল্লা||
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমান-এর পক্ষ থেকে শিক্ষক- শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে— ঢাকার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে (২৫ সেপ্টেম্বর ২০২৫) রাজধানী ঢাকার বাড্ডায় সংশ্লিষ্ট স্কুল প্রাঙ্গণে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি’র কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে— সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন ও শাহাদত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ রাফি হোসেন আব্দুল্লাহ, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মুহাম্মদ হারুন-অর রশিদ, বাড্ডা থানা বিএনপি’র আহবায়ক আব্দুল কাদির বাবু, গুলশান থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহাজাহান কবির, স্থানীয় গণমাধ্যমকর্মী মোঃ আব্দুল মতিন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ। উল্লেখ্য, মানবিক সেবামূলক কর্মসূচি পরিচালনার পাশাপাশি সারাদেশে ফলজ, ঔষধি, ফুল ও বনজ বৃক্ষের চারা রোপণ অভিযান অব্যাহত রেখেছে ‘আমরা বিএনপি পরিবার’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০