অনলাইন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ খাতে স্বস্তির মাঝেই অস্বস্তি: আদানির ইউনিট সচল, বন্ধ হলো রামপাল

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার প্ল্যান্টের বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটটি দীর্ঘ ৮৪ ঘণ্টা পর পুনরায় চালু করা হয়েছে। তবে স্বস্তির এই খবরের পরপরই দেশের বিদ্যুৎ খাতে নতুন সংকট তৈরি করে কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, যার ফলে দেশের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর (বুধবার) রাত ১২টার দিকে বয়লার ও অভ্যন্তরীণ পানি সরবরাহ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় আদানির ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি আকস্মিক বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় সংস্কার কাজ চালানোর পর আজ রোববার ভোর ৫টা ১৭ মিনিটে ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হয় এবং দুপুর ১২টা ৪ মিনিটে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। আদানির এই ইউনিটটি সচল হওয়ার মাধ্যমে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছিল।

তবে আদানির ইউনিটটি গ্রিডে যুক্ত হওয়ার ঠিক আধা ঘণ্টা আগে, বেলা সাড়ে ১১টার দিকে রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যান্টে পর্যাপ্ত কয়লার মজুত থাকা সত্ত্বেও যান্ত্রিক জটিলতার কারণে একটি ইউনিটের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে কেন্দ্রটির সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন ১,১০০ মেগাওয়াট থেকে এক লাফে কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে। আকস্মিক এই বড় পতনের কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি মোকাবিলায় দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা যুদ্ধকালীন তৎপরতায় ত্রুটি চিহ্নিত করে ইউনিটটি দ্রুত সচল করার চেষ্টা চালাচ্ছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ব তেলের বাজারে আগুন, ব্যারেলপ্রতি দাম ১০৭ ডলার পার

বিদ্যুৎ খাতে স্বস্তির মাঝেই অস্বস্তি: আদানির ইউনিট সচল, বন্ধ হলো রামপাল

৭ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

সাগর-রুনি হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগ রুনির ভাইয়ের, সাবেক সামরিক কর্মকর্তার কল রেকর্ডের সূত্র মেলার দাবি চিফ প্রসিকিউটরের

চুক্তির এলএনজি সংকটে বিপাকে দেশ: বিকল্প উৎস ও দেশীয় অনুসন্ধানে সরকারের মহোদ্যোগ

পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে ব্রিকস সম্মেলনে সরব শি জিনপিং

ইশতেহার পূরণে ব্যর্থ জাকসু: নেতাদের চাঁদাবাজি ও লেজুড়বৃত্তির বিতর্কে ক্ষুব্ধ জাবি শিক্ষার্থীরা

কঙ্গোর বুকাভুতে বিদ্যালয়ে আগুন, পদদলিত ও দগ্ধ হয়ে প্রাণ হারাল ২৯ শিক্ষার্থী

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং: ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চীনের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে নৌপথে তীব্র অস্থিরতা: আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০৮ ডলার ছাড়াল

১০

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা: নিহত ৫, শিশুসহ আহত অন্তত ৬৭

১১

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অবসান, যাত্রা শুরু করছে ‘এসআরবি’

১২

হুতিদের দখলে ইয়েমেনের মোখা বন্দর, বাব আল-মান্দেবও কব্জার পথে

১৩

তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

১৪

চট্টগ্রাম হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

১৫

বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের দুয়ার খুলছে: প্রথম ধাপে যাচ্ছে ১০ হাজার জনশক্তি

১৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: নিহত ২ বাংলাদেশির মরদেহ দেশে, বাকিরা ফিরবেন সপ্তাহে

১৭

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রস্তাবনা: মেধার মূল্যায়ন নাকি দুর্নীতির নতুন দুয়ার?

১৮

আগামীকাল দুপুর থেকে ঢাকার বড় অংশে টানা ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

১৯

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

২০