অনলাইন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

দেশের চলমান জ্বালানি সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের মতো ৭টি মৌলিক দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। ঢাকা থেকে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রাপথে মোট পাঁচটি জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পাঁচটি বড় ধরনের পথসভা অনুষ্ঠিত হবে। আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টোরোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক জরুরি প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই কর্মসূচির বিস্তারিত সূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই লংমার্চের সূচনা হবে। সেখান থেকে যাত্রা শুরু করে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হয়ে রংপুর পৌঁছানোর পথে পাঁচটি জেলায় পথসভা করবে জোটের নেতা-কর্মীরা। পথসভার নির্ধারিত স্থানগুলো হলো—গাজীপুরের ভোগরাপাড়া, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জ চৌরাস্তা, বগুড়ার চারমাথা এবং গাইবান্ধার পলাশবাড়ী। এই পাঁচ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ ও সাধারণ মানুষের সাথে জনসংযোগ শেষে লংমার্চটি রংপুরে গিয়ে পৌঁছাবে এবং সেখানকার জিলা স্কুল মাঠে এক বিশাল সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, পূর্বে আমাদের আন্দোলন ৬ দফার ভিত্তিতে হলেও বর্তমান দেশের সার্বিক আইনৃঙ্খলা পরিস্থিতি, তীব্র দখলবাজি ও চাঁদাবাজির প্রতিবাদে এটিকে ৭ দফায় রূপ দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশে বর্তমানে তীব্র গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট চলছে, যার ফলে তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বস্ত্রশিল্পের বিদেশি অর্ডার বাতিল হয়ে যাচ্ছে। সরকারের অদক্ষতা ও ব্যর্থতার প্রতিবাদে এবং জনদাবি আদায়ে ঢাকা থেকে রংপুর পর্যন্ত লাখ লাখ মানুষের অংশগ্রহণে একটি অভূতপূর্ব ‘মানবপ্রাচীর’ গড়ে তোলার মাধ্যমে এই লংমার্চ সফল করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে কাটেনি অচলাবস্থা, অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

১

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশ: উত্তেজনার পারদ তুঙ্গে, তবে সরাসরি পাল্টা হামলার পথে হাঁটছে না ন্যাটো

২

কারিগরি ত্রুটি কাটিয়ে বাংলাদেশ ব্যাংকে আরটিজিএস লেনদেন পুনরায় সচল

৩

দণ্ডিত ও পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: একমুখী ট্রাভেল পাসে ফেরানোর প্রস্তুতি

৪

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি ঘোষণা: পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

কুরিয়ার সার্ভিসে ২৩ দিনে ১৫ বার হামলা: নেপথ্যে চাঁদা ও জমি দখলের অদৃশ্য সিন্ডিকেট

৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় গভীর রাতে ভয়াবহ আগুন: বিষাক্ত ধোঁয়ায় ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

৭

পদ্মা সেতুর টোল প্লাজায় গভীর রাতে লগি-বৈঠা মিছিল ও ককটেল বিস্ফোরণ: যানবাহন ভাঙচুর, যান চলাচল বিঘ্নিত

৮

সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা: বিপন্ন উপকূলের অর্থনীতি

৯

৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব: আটক আরও সাড়ে ১১ হাজার

১০

উদ্বেগ কাটিয়ে এশিয়ার পুঁজিবাজারে স্বস্তি, বিশ্ববাজারে বাড়ছে ডলারের দাম

১১

যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত: ২৪ ঘণ্টায় নিহত অর্ধশতাধিক, চলছে ব্যাপক সামরিক অভিযান

১২

জোটের ভেতরেই জামায়াতকে চাপে রাখার নীতি নিয়েছে এনসিপি

১৩

সরকারি-বেসরকারি বৈষম্য দূর হচ্ছে, একই হারে নতুন পে-স্কেল পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

১৪

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকে ৭১% অগ্রগতি: ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ সরবরাহের লক্ষ্য এনসিটিবির

১৬

ভিসার শর্ত ও মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা: কী করলে বাতিল হবে মার্কিন ভিসা?

১৭

দালাল ছাড়াই সরকারি মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, আবেদন শুরু

১৮

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

১৯

হামের টিকার অনিয়ম তদন্তে ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিশন গঠন, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

২০