মোঃ রিফাতুল ইসলাম
৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাল প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, জেনে নিন দেখার নিয়ম

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও এসএমএস–এর মাধ্যমে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারবে। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ফল দেখা হবে।

যেভাবে ফল দেখবেন

ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখার পদ্ধতি

শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd–এ প্রবেশ করে Examination অপশন থেকে SSC/Dakhil বেছে নিন। Year অপশন থেকে পরীক্ষার বছর নির্বাচন করুন। এরপর নির্দিষ্ট বোর্ড সিলেক্ট করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখুন। শেষে সিকিউরিটি ক্যাপচা (যেমন: ৫+৪ = ৯) পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।

এসএমএস পদ্ধতি

এ ছাড়া এসএসসির ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে। মোবাইল নম্বর থেকে ১৬১৪০ (16140) অথবা ১৬২২২ (16222) নম্বরে SMS প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। (SSC Dha 123456 2026 Send to 16140)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

মাদ্রাসা: মাদ্রাসা শিক্ষার্থীদের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<Board Name [First 3 Latter]<Roll<Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil MAD 123456 2026 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

কারিগরি: এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC TEC 123456 2026 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট দেখার পদ্ধতি

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ব তেলের বাজারে আগুন, ব্যারেলপ্রতি দাম ১০৭ ডলার পার

বিদ্যুৎ খাতে স্বস্তির মাঝেই অস্বস্তি: আদানির ইউনিট সচল, বন্ধ হলো রামপাল

৭ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

সাগর-রুনি হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগ রুনির ভাইয়ের, সাবেক সামরিক কর্মকর্তার কল রেকর্ডের সূত্র মেলার দাবি চিফ প্রসিকিউটরের

চুক্তির এলএনজি সংকটে বিপাকে দেশ: বিকল্প উৎস ও দেশীয় অনুসন্ধানে সরকারের মহোদ্যোগ

পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে ব্রিকস সম্মেলনে সরব শি জিনপিং

ইশতেহার পূরণে ব্যর্থ জাকসু: নেতাদের চাঁদাবাজি ও লেজুড়বৃত্তির বিতর্কে ক্ষুব্ধ জাবি শিক্ষার্থীরা

কঙ্গোর বুকাভুতে বিদ্যালয়ে আগুন, পদদলিত ও দগ্ধ হয়ে প্রাণ হারাল ২৯ শিক্ষার্থী

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং: ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চীনের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে নৌপথে তীব্র অস্থিরতা: আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০৮ ডলার ছাড়াল

১০

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা: নিহত ৫, শিশুসহ আহত অন্তত ৬৭

১১

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অবসান, যাত্রা শুরু করছে ‘এসআরবি’

১২

হুতিদের দখলে ইয়েমেনের মোখা বন্দর, বাব আল-মান্দেবও কব্জার পথে

১৩

তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

১৪

চট্টগ্রাম হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

১৫

বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের দুয়ার খুলছে: প্রথম ধাপে যাচ্ছে ১০ হাজার জনশক্তি

১৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: নিহত ২ বাংলাদেশির মরদেহ দেশে, বাকিরা ফিরবেন সপ্তাহে

১৭

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রস্তাবনা: মেধার মূল্যায়ন নাকি দুর্নীতির নতুন দুয়ার?

১৮

আগামীকাল দুপুর থেকে ঢাকার বড় অংশে টানা ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

১৯

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

২০