স্টাফ রিপোর্টার
৩ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে মিলবে ৫% প্রণোদনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) করদাতারা আয়কর রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ হারে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবেন। এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো কর ছাড় মিলবে না। তবে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে রিটার্ন দাখিল করলে প্রযোজ্য করের ২ শতাংশ বা ৩ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। আর এপ্রিল থেকে জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে প্রযোজ্য করের ৫ শতাংশ বা ৫ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অর্থ অতিরিক্ত দিতে হবে।

এনবিআরের মতে, নির্ধারিত সময়ের শুরুতেই কর ছাড়ের এই প্রণোদনা করদাতাদের সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত করবে। এতে কর পরিপালনের সংস্কৃতি আরও জোরদার হবে এবং কর প্রশাসনের কার্যক্রম আরও দক্ষ ও সুশৃঙ্খল হবে।

এর আগে গত ২২ জুলাই ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু করে এনবিআর। www.etaxnbr.gov.bd পোর্টালের মাধ্যমে ঘরে বসেই রিটার্ন দাখিল এবং ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করা যাচ্ছে। সঠিক তথ্য দিয়ে রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ পাওয়া যায়। কারিগরি সহায়তার জন্য অফিস সময়ে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১)-এ যোগাযোগ করা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০