নুরমোহাম্মদ পারভেজ
১১ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে লেবানন-ইসরায়েল বৈঠক

ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতরা প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন। এতে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার পথ তৈরি হয়েছে। লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এই ফোনালাপ করেন।

এতে বৈরুতে থাকা মার্কিন দূত মিশেল ইসাও যুক্ত ছিলেন।

তারা মূলত আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া সরাসরি আলোচনার প্রস্তুতি ও সময় ঠিক করার বিষয়ে কথা বলেন।

এই ফোনালাপের পর লেবানন জানিয়েছে, আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে প্রথম বৈঠক হতে পারে। সেখানে যুদ্ধবিরতি এবং সরাসরি আলোচনার তারিখ নির্ধারণ করা হবে। আগেই জানা গিয়েছিল, দুই দেশ আগামী সপ্তাহে মুখোমুখি বৈঠকে বসতে পারে।

এটি প্রাথমিক পর্যায়ের আলোচনা হবে। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সঙ্গে মঙ্গলবার আলোচনা শুরু হলেও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে না ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে, কিন্তু হিজবুল্লাহ সেই আলোচনার অংশ নয় বলে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গতকাল শুক্রবার জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মাইকেল লাইটার বলেন, ‘ইসরায়েল হিজবুল্লাহ ‘সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। গোষ্ঠীটি ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে এবং দুই দেশের মধ্যে শান্তির পথে তারা প্রধান বাধা।’

লেবাননে যা ঘটেছে

কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে লেবাননে ইসরায়েল তার অভিযান শুরু করার পর থেকে এক হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধ শুরু হয় এবং তেহরানের ওপর হামলা চালানো হয়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত এবং এটি আঞ্চলিক অস্থিরতার জন্ম দেয়।

এরপর ২ মার্চ ইসরায়েল লেবাননে হামলা চালায় এবং হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে পাল্টা রকেট নিক্ষেপ করে। তখন ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালায় এবং পরে দেশে স্থলবাহিনী পাঠানোর ঘোষণা দেয়। যুদ্ধের প্রথম সপ্তাহে লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনার আহ্বান জানাতে শুরু করেন। তবে ইসরায়েল প্রাথমিকভাবে কোনো সাড়া দেয়নি।

৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ঘোষণা করে, তারা ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এরপর আলোচনা অনুষ্ঠিত হবে।

৮ এপ্রিল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননজুড়ে ১০ মিনিটের একটি ঝটিকা হামলা চালায়। এই বিমান হামলায় অন্তত ৩০৩ জন নিহত এবং আরো এক হাজার ১৫০ জন আহত হন। এই হামলার নিন্দা জানায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই, যারা ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে।

৯ এপ্রিল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই এবং ইরানের সঙ্গে হওয়া চুক্তিতে দেশটি অন্তর্ভুক্ত ছিল না ।’ নেতানিয়াহু আরো বলেন, ‘ইসরায়েল লেবাননের ওপর হামলা অব্যাহত রেখেই দেশটির সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবে।’ এর পর ১০ এপ্রিল ইসরায়েল ও লেবানন জানায়, তারা আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতরা বৈঠকটি আয়োজনের জন্য ফোনে কথা বলেছেন। এই আলোচনার পরিকল্পনা করা হয় এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানে শান্তি আলোচনার জন্য মিলিত হওয়া শুরু করেছে। ইরান বলেছে, যেকোনো আলোচনা শুরুর আগে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে মিলবে ৫% প্রণোদনা

গ্যাস–সংকটের মধ্যে বাড়ল এলপিজির দাম

চীনের এআই জোটে পর্যবেক্ষক দেশের মর্যাদা পাচ্ছে বাংলাদেশ

আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরায়েলকে দেওয়া যাবে না: এরদোয়ান

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

লর্ডসের পিচ ইতিহাসের প্রথম পেল ‘ডিমেরিট পয়েন্ট’

ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের

১০

খেলা শক্তি দেখাচ্ছে জার্মানি, বিশ্বকাপের আগে টানা নবম জয়

১১

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি

১২

ইসলামী ব্যাংক নিয়ে জোরজবরদস্তির ফল ভালো হবে না: ডা. শফিকুর রহমান

১৩

হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা

১৪

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

১৫

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

১৬

২০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১৭

হুনাইন শাহের দুর্দান্ত শেষ ওভার, জয়ের স্বাদ পেলো হায়দ্রাবাদ কিংসমেন

১৮

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

১৯

আলোচনার জন্য পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান

২০