শামিম আহম্মেদ জুলু
৩ এপ্রিল ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়: চিফ হুইপ

বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়, বরং ‘হ্যাঁ’ ভোটের পক্ষের শক্তি। আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তবে একটি মহল দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, একাত্তরের পরাজয় মেনে নিতে না পেরে একটি পক্ষ সংবিধান ছিঁড়ে ফেলার হুমকি দিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাবুল।

আবদুস সালাম বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করছে। বর্তমানে জনগণকে সঙ্গে নিয়ে দুটি শক্তির বিরুদ্ধে লড়াই করে দলটি টিকে আছে।

তিনি অভিযোগ করেন, একটি মহল বিএনপিকে ছোট করার চেষ্টা করছে এবং দেশকে অস্বাভাবিক পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। এছাড়া মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এখনো বিতর্ক সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।বক্তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই তারেক রহমান এগিয়ে যাচ্ছেন এবং তার কর্মের মধ্য দিয়েই তা প্রতিফলিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০