নুরমোহাম্মদ পারভেজ
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি অফিসে দুর্নীতিমুক্ত সেবা দেওয়ার বিশেষ নির্দেশনা দিলেন প্রতিমন্ত্রী নুরুল হক

ছবি: সংগৃহীত

সরকারি অফিস আদালতে মানুষ যেন ঘুষ ও দুর্নীতিমুক্ত সেবা পাই তার জন্য প্রশাসনকেে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে ‘সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে তিনি এ কথা জানান।

নুরুল হক নুর বলেন, ‘আপনারা নিশ্চয় জানেন,গলাচিপা-দশমিনায় যদি আমি এমপি হতে না পারতাম, অনেকেই এলাকায় থাকতে পারত না। ঘরে ঘরে আগুন জ্বলত, ব্যবসা-বাণিজ্য, দোকানপাটে ভাঙচুর হতো, অনেকের হাসপাতালে থাকতে লাগত। কিন্তু আমরা সংসদ সদস্য হওয়ার পরে এই এলাকার পরিবেশ আগে যেমন ছিল, তার থেকেও ভালো হতে শুরু করেছে। আগামীতে আরও ভালো হবে। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, আর করবও না। আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে, ব্রিজের কাজ শুরু হয়েছে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতি করতে চাই।’

প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে চাই। আমার এলাকায় কোনো যুবক-তরুণ যেন বেকার না থাকে, তাদের কীভাবে কর্মে যুক্ত করা যায়, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাব।

আল্লাহর নিকট শুকরিয়া জানিয়ে নুর বলেন, ‘এই গলাচিপা-দশমিনা যেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন।’

গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদ ও বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর উপজেলায় প্রথম আগমন উপলক্ষে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। এসময় স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০