দিগন্তের চিত্র
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন গণপূর্ত প্রতিমন্ত্রী

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পর্যায়ক্রমে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়।

এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলোচনা সভা, দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে কাটেনি অচলাবস্থা, অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

১

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশ: উত্তেজনার পারদ তুঙ্গে, তবে সরাসরি পাল্টা হামলার পথে হাঁটছে না ন্যাটো

২

কারিগরি ত্রুটি কাটিয়ে বাংলাদেশ ব্যাংকে আরটিজিএস লেনদেন পুনরায় সচল

৩

দণ্ডিত ও পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: একমুখী ট্রাভেল পাসে ফেরানোর প্রস্তুতি

৪

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি ঘোষণা: পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

কুরিয়ার সার্ভিসে ২৩ দিনে ১৫ বার হামলা: নেপথ্যে চাঁদা ও জমি দখলের অদৃশ্য সিন্ডিকেট

৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় গভীর রাতে ভয়াবহ আগুন: বিষাক্ত ধোঁয়ায় ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

৭

পদ্মা সেতুর টোল প্লাজায় গভীর রাতে লগি-বৈঠা মিছিল ও ককটেল বিস্ফোরণ: যানবাহন ভাঙচুর, যান চলাচল বিঘ্নিত

৮

সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা: বিপন্ন উপকূলের অর্থনীতি

৯

৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব: আটক আরও সাড়ে ১১ হাজার

১০

উদ্বেগ কাটিয়ে এশিয়ার পুঁজিবাজারে স্বস্তি, বিশ্ববাজারে বাড়ছে ডলারের দাম

১১

যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত: ২৪ ঘণ্টায় নিহত অর্ধশতাধিক, চলছে ব্যাপক সামরিক অভিযান

১২

জোটের ভেতরেই জামায়াতকে চাপে রাখার নীতি নিয়েছে এনসিপি

১৩

সরকারি-বেসরকারি বৈষম্য দূর হচ্ছে, একই হারে নতুন পে-স্কেল পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

১৪

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকে ৭১% অগ্রগতি: ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ সরবরাহের লক্ষ্য এনসিটিবির

১৬

ভিসার শর্ত ও মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা: কী করলে বাতিল হবে মার্কিন ভিসা?

১৭

দালাল ছাড়াই সরকারি মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, আবেদন শুরু

১৮

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

১৯

হামের টিকার অনিয়ম তদন্তে ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিশন গঠন, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

২০