নুরমোহাম্মদ পারভেজ
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন

বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে জাপান। পাশাপাশি নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে দেশটি।

ঢাকাস্থ জাপান দূতাবাসের এক বিবৃতিতে জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘সব রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে বিএনপি ও এর চেয়ারম্যান তারেক রহমানকে তাদের বিজয়ের জন্য।’

নতুন সরকার গঠন প্রক্রিয়া মসৃণ ও শান্তিপূর্ণ হবে-আশা প্রকাশ করে জাপান দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার অভিপায় ব্যক্ত করেছে।

বিবৃতিতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঢাকা ও টোকিওর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে জাপানের অব্যাহত সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ করবে আজ

বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন

শপথ গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব

জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান

নবনির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

মন্ত্রিসভায় থাকতে পারেন যাঁরা

নির্বাচনের পর প্রথম সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

নির্বাচিত সংসদ সদস্যদের ও গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

১০

রাজধানীতে ভোটের দিনে মোতায়েন থাকছে বিশেষায়িত ইউনিট

১১

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে অপচেষ্টায় লিপ্ত: শফিকুর রহমান

১২

বিমানবন্দরে জব্দ করা টাকা ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব

১৩

বিমানবন্দরে জব্দ করা টাকা ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব

১৪

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

১৫

বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি : রিজভী

১৬

দলিল নিবন্ধনব্যবস্থা ডিজিটাল করতে নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন

১৭

ভোর থেকেই খালেদা জিয়ার জানাজা স্থলে মানুষের ঢল

১৮

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

১৯

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ

২০