মোঃ তৌহিদুর রহমান ভূইয়া
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধি দল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের নেতৃত্বে দেন জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনপ্রধান মাসাতো ওয়াতানাবে।

 

সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এই মিশনের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহযোগিতা করা।

বৈঠকে আশা প্রকাশ করা হয়, জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রক আরও সুসংহত করবে এবং বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাজধানীতে ভোটের দিনে মোতায়েন থাকছে বিশেষায়িত ইউনিট

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে অপচেষ্টায় লিপ্ত: শফিকুর রহমান

বিমানবন্দরে জব্দ করা টাকা ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব

বিমানবন্দরে জব্দ করা টাকা ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি : রিজভী

দলিল নিবন্ধনব্যবস্থা ডিজিটাল করতে নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন

ভোর থেকেই খালেদা জিয়ার জানাজা স্থলে মানুষের ঢল

১০

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

১১

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ

১২

লালমনিরহাটে বিজিবির অভিযানে অস্ত্রসহ যুবক ও ভারতীয় গরু আটক

১৩

জাতির উদ্দেশে পূর্ণাঙ্গ ঐতিহাসিক ভাষণ: তারেক রহমান

১৪

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

জন্মভূমির মাটি স্পর্শ করলেন তারেক রহমান

১৬

আজ থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু: ইসি

১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সার্কেলে ঘুষ ছাড়া মিলছে না নামজারি সেবা

১৮

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের দিন গণনা শুরু

১৯

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯০ জন হাসপাতালে ভর্তি

২০