মোঃ ইয়াছিন আরাফাত আরিফ
৩ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দলিল নিবন্ধনব্যবস্থা ডিজিটাল করতে নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন

দলিল নিবন্ধনব্যবস্থাকে আধুনিক, সময়োপযোগী ও ডিজিটাল করতে নিবন্ধন আইন, ১৯০৮-এর অধিকতর সংশোধন করে নিবন্ধন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাদেশে উল্লেখ করা হয়, সংসদ ভেঙে যাওয়ায় এবং জরুরি পরিস্থিতি বিদ্যমান থাকায় বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেন।

সময়সীমা বৃদ্ধি: অধ্যাদেশ অনুযায়ী, নিবন্ধন আইন, ১৯০৮-এর ধারা ১৭ ক-ছ, উপধারা (২)-এ উল্লিখিত দলিল নিবন্ধনের সময়সীমা ৩০ দিনের পরিবর্তে ৬০ দিন নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ধারা ২৬-এর অনুচ্ছেদ (খ)-এ উল্লিখিত সময়সীমা ৪ মাসের পরিবর্তে ছয় মাস করা হয়েছে।

হেবা ও দান নিবন্ধনের আওতা: ধারা ৫২ (ক) সংশোধনের মাধ্যমে দলিল নিবন্ধনের আওতা সম্প্রসারণ করা হয়েছে। বিক্রয়ের পাশাপাশি মুসলিম ব্যক্তিগত আইন (শরিয়ত) অনুযায়ী হেবা ঘোষণা; হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ব্যক্তিগত আইনের অধীনে দানের ঘোষণা নিবন্ধনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ক্ষেত্রে ‘বিক্রেতা’ শব্দের সঙ্গে ‘অথবা দাতার’ শব্দ দুটি সংযোজন করা হয়েছে।

অনিয়মে কর্মকর্তার দায় নির্ধারণ: ধারা ৬৮ সংশোধন করে নতুন উপধারা (৩) সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো নিবন্ধন কর্মকর্তা যদি যথাযথ ফি, কর, সার্ভিস চার্জ বা শুল্ক আদায় না করে দলিল নিবন্ধন করেন, তবে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে। এবং অনাদায়ি অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে আদায় করা হবে।

আপিল ও আবেদনের নিষ্পত্তির সময়সীমা: অধ্যাদেশে ধারা ৭২ সংশোধন করে উপধারা (১ ক) সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, আপিল দাখিলের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে রেজিস্ট্রার আপিল নিষ্পত্তি করবেন।

এ ছাড়া ধারা ৭৩ সংশোধন করে নতুন উপধারা (৩) যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আবেদন দাখিলের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রাখা হয়েছে।

ই-রেজিস্ট্রেশন চালু: অধ্যাদেশে নতুন অংশ দ্বাদশ (ক) সংযোজন করে ধারা ৭৭ (ক) অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সরকার অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করে দলিল উপস্থাপন, নিবন্ধনের জন্য গ্রহণ, ডিজিটাল পদ্ধতিতে দলিল নিবন্ধন করা যাবে। এ–সংক্রান্ত বিধি সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রণয়ন করবে।

ফি ও সার্ভিস চার্জ আদায়ের বিধান: অধ্যাদেশে ধারা ৮০ প্রতিস্থাপন করে বলা হয়েছে, দলিল উপস্থাপনের সময়ই সব ফি, কর, সার্ভিস চার্জ ও শুল্ক পরিশোধ করতে হবে। এসব অর্থ আদায়ের পদ্ধতি ও সার্ভিস চার্জ ব্যবহারের বিষয়ে সরকার গেজেটের মাধ্যমে বিধি প্রণয়ন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে কাটেনি অচলাবস্থা, অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

১

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশ: উত্তেজনার পারদ তুঙ্গে, তবে সরাসরি পাল্টা হামলার পথে হাঁটছে না ন্যাটো

২

কারিগরি ত্রুটি কাটিয়ে বাংলাদেশ ব্যাংকে আরটিজিএস লেনদেন পুনরায় সচল

৩

দণ্ডিত ও পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: একমুখী ট্রাভেল পাসে ফেরানোর প্রস্তুতি

৪

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি ঘোষণা: পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

কুরিয়ার সার্ভিসে ২৩ দিনে ১৫ বার হামলা: নেপথ্যে চাঁদা ও জমি দখলের অদৃশ্য সিন্ডিকেট

৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় গভীর রাতে ভয়াবহ আগুন: বিষাক্ত ধোঁয়ায় ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

৭

পদ্মা সেতুর টোল প্লাজায় গভীর রাতে লগি-বৈঠা মিছিল ও ককটেল বিস্ফোরণ: যানবাহন ভাঙচুর, যান চলাচল বিঘ্নিত

৮

সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা: বিপন্ন উপকূলের অর্থনীতি

৯

৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব: আটক আরও সাড়ে ১১ হাজার

১০

উদ্বেগ কাটিয়ে এশিয়ার পুঁজিবাজারে স্বস্তি, বিশ্ববাজারে বাড়ছে ডলারের দাম

১১

যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত: ২৪ ঘণ্টায় নিহত অর্ধশতাধিক, চলছে ব্যাপক সামরিক অভিযান

১২

জোটের ভেতরেই জামায়াতকে চাপে রাখার নীতি নিয়েছে এনসিপি

১৩

সরকারি-বেসরকারি বৈষম্য দূর হচ্ছে, একই হারে নতুন পে-স্কেল পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

১৪

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকে ৭১% অগ্রগতি: ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ সরবরাহের লক্ষ্য এনসিটিবির

১৬

ভিসার শর্ত ও মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা: কী করলে বাতিল হবে মার্কিন ভিসা?

১৭

দালাল ছাড়াই সরকারি মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, আবেদন শুরু

১৮

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

১৯

হামের টিকার অনিয়ম তদন্তে ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিশন গঠন, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

২০