নুরমোহাম্মদ পারভেজ
২০ ডিসেম্বর ২০২৫, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ ওসমান হাদির জানাজার আগেই মানুষের ঢল নেমেছে

ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে সমবেত হয়েছেন লাখো মানুষ। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের ঢল নেমেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ সেখানে এসে জড়ো হন। বেলা সাড়ে ১১টা বাজার আগেই পুরো মানিক মিয়া এভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এ সময় তারা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।

সবার কণ্ঠে একই আওয়াজ। হাদি হত্যার বিচার চাই।

এদিকে শহীদ হাদির জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের সকল প্রবেশপথে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বডি ওর্ন ক্যামেরাসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন।
এ ছাড়া র‍্যাব ও আনসার সদস্যরাও রয়েছেন নিরাপত্তা নিশ্চিতে। পাশাপাশি বিশেষ টহলে রয়েছে সেনাবাহিনী।দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে একটি বিশাল শোক মিছিলের মাধ্যমে হাদির মরদেহ জানাজার মাঠে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ হাদির পরিবারের বিশেষ ইচ্ছা ও দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হবে।
এর আগে আজ সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়।

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে আততায়ীর গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ারে চিকিৎসা দেওয়া হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুল্যান্সযোগে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় মারা যান হাদি। পরদিন ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ বাংলাদেশে পৌঁছলে বিমানবন্দরে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার কফিন দেশে আনা হয়। 
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে কাটেনি অচলাবস্থা, অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

১

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশ: উত্তেজনার পারদ তুঙ্গে, তবে সরাসরি পাল্টা হামলার পথে হাঁটছে না ন্যাটো

২

কারিগরি ত্রুটি কাটিয়ে বাংলাদেশ ব্যাংকে আরটিজিএস লেনদেন পুনরায় সচল

৩

দণ্ডিত ও পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: একমুখী ট্রাভেল পাসে ফেরানোর প্রস্তুতি

৪

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি ঘোষণা: পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

কুরিয়ার সার্ভিসে ২৩ দিনে ১৫ বার হামলা: নেপথ্যে চাঁদা ও জমি দখলের অদৃশ্য সিন্ডিকেট

৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় গভীর রাতে ভয়াবহ আগুন: বিষাক্ত ধোঁয়ায় ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

৭

পদ্মা সেতুর টোল প্লাজায় গভীর রাতে লগি-বৈঠা মিছিল ও ককটেল বিস্ফোরণ: যানবাহন ভাঙচুর, যান চলাচল বিঘ্নিত

৮

সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা: বিপন্ন উপকূলের অর্থনীতি

৯

৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব: আটক আরও সাড়ে ১১ হাজার

১০

উদ্বেগ কাটিয়ে এশিয়ার পুঁজিবাজারে স্বস্তি, বিশ্ববাজারে বাড়ছে ডলারের দাম

১১

যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত: ২৪ ঘণ্টায় নিহত অর্ধশতাধিক, চলছে ব্যাপক সামরিক অভিযান

১২

জোটের ভেতরেই জামায়াতকে চাপে রাখার নীতি নিয়েছে এনসিপি

১৩

সরকারি-বেসরকারি বৈষম্য দূর হচ্ছে, একই হারে নতুন পে-স্কেল পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

১৪

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকে ৭১% অগ্রগতি: ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ সরবরাহের লক্ষ্য এনসিটিবির

১৬

ভিসার শর্ত ও মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা: কী করলে বাতিল হবে মার্কিন ভিসা?

১৭

দালাল ছাড়াই সরকারি মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, আবেদন শুরু

১৮

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

১৯

হামের টিকার অনিয়ম তদন্তে ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিশন গঠন, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

২০