নুরমোহাম্মদ পারভেজ
১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টা চালিয়েছে একদল বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত একজন আন্দোলনকারী আহত হন। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরের সংশ্লিষ্ট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গেও সাক্ষাৎ করেন।

সিএমপি কমিশনার জানান, ঘটনার সময় ভারতীয় সহকারী হাইকমিশনার তার বাসভবনেই অবস্থান করছিলেন। বিক্ষোভকারীরা বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ছাড়া বাসভবনের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার।

পুলিশ সূত্রে জানা গেছে, শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিক থেকে একদল লোক ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে জড়ো হতে থাকে। পরে রাত গভীর হলে তারা উত্তেজিত হয়ে ওঠে এবং সহিংসতার চেষ্টা চালায়।

বিক্ষোভকারীরা হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বিচার এবং জুলাই গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টদের, বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির শীর্ষ নেতাদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে মিলবে ৫% প্রণোদনা

গ্যাস–সংকটের মধ্যে বাড়ল এলপিজির দাম

চীনের এআই জোটে পর্যবেক্ষক দেশের মর্যাদা পাচ্ছে বাংলাদেশ

আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরায়েলকে দেওয়া যাবে না: এরদোয়ান

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

লর্ডসের পিচ ইতিহাসের প্রথম পেল ‘ডিমেরিট পয়েন্ট’

ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের

১০

খেলা শক্তি দেখাচ্ছে জার্মানি, বিশ্বকাপের আগে টানা নবম জয়

১১

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি

১২

ইসলামী ব্যাংক নিয়ে জোরজবরদস্তির ফল ভালো হবে না: ডা. শফিকুর রহমান

১৩

হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা

১৪

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

১৫

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

১৬

২০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১৭

হুনাইন শাহের দুর্দান্ত শেষ ওভার, জয়ের স্বাদ পেলো হায়দ্রাবাদ কিংসমেন

১৮

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

১৯

আলোচনার জন্য পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান

২০