নুরমোহাম্মদ পারভেজ
১৯ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমান হাদির মৃত্যুতে আজ সারা দেশে কফিন মিছিলের ডাক

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন  ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আজ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের আহ্বান করেছে জুলাই ঐক্য।

বৃহস্পতিবার রাতে এক বার্তায় জুলাই ঐক্য জানায়, ওসমান বিন হাদির মৃত্যুতে সারা দেশে সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং কফিন মিছিলের আহ্বান করেছে জুলাই ঐক্য।

বিবৃতিতে বলা হয়, শহীদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তার প্রতি ফোটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা দেশের বিপ্লবী সব জনগণকে ধৈর্য ধারণ করার অহ্বান জানাচ্ছি।

হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নেন শরিফ ওসমান বিন হাদি। মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন তিনি।

এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০