মোঃ শাহাদাত হোসেন সজিব
১২ ডিসেম্বর ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেসব খাবার খাবেন

সংগৃহীত ছবি

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। লিভার ঠিকভাবে কাজ না করলে শুধু হজমের সমস্যা বা মুখে ব্রণই নয়—এর প্রভাব পড়ে পুরো শরীরে, এমনকি লিভার সম্পূর্ণ বিকল হলে প্রাণহানিরও শঙ্কা থাকে। তাই লিভারের যত্নে অবহেলা করা বিপদ ডেকে আনতে পারে। চিকিৎসকেরা বিশেষভাবে সতর্ক করছেন ফ্যাটি লিভার নিয়ে।

শুধু মদ্যপান নয়, অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মিত জীবনযাপনের কারণেও লিভারের ক্ষতি হয়। চলুন, জেনে নিই কোন খাবার লিভারের জন্য খারাপ, কোনটি ভালো এবং কোনটি খুব উপকারী।ফলের রস / ফল / বিট
বাজারের ফলের রস মোটেও স্বাস্থ্যকর নয়, কারণ তাতে কৃত্রিম স্বাদ, রং ও চিনি থাকে। তবে সরাসরি ফল লিভারের জন্য খুব ভালো।

ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টি–অক্সিডেন্ট লিভারের প্রদাহ কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে।ভাজা খাবার / ওটস / অলিভ অয়েল
ভাজা খাবার লিভারের জন্য ক্ষতিকর। ভাজা খাবারে তৈরি হয় সাইটোটক্সিক ও জেনোটক্সিক উপাদান, যা লিভারের কোষ নষ্ট করতে পারে। ওটসে থাকা বিটা–গ্লুকান ফাইবার লিভারের প্রদাহ কমাতে, ফ্যাট গলাতে ও বিপাক স্বাভাবিক রাখতে সাহায্য করে।

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে আছে মনোস্যাচুরেটেড ফ্যাট ও ফেনোলিক যৌগ, যা লিভারকে সুস্থ রাখে।চিনিযুক্ত পানীয় / মিষ্টি আলু / বেরি
কোমল পানীয়, সোডা, সিরাপ–মেশানো শরবত ও মকটেল লিভারের জন্য ক্ষতিকর। এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় এবং রক্তে দ্রুত শর্করা বাড়িয়ে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে। পরিবর্তে খেতে পারেন মিষ্টি আলু যা লিভার সুরক্ষায় সহায়ক অ্যান্থোসায়ানিন সরবরাহ করে। স্ট্রবেরি, ব্লুবেরি, গুজবেরি, আমলকি—এসব বেরিতে রয়েছে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট, যা লিভার রক্ষায় অত্যন্ত কার্যকর।

কী এড়াবেন, কী খাবেন
প্রক্রিয়াজাত খাবার, এনার্জি ড্রিঙ্ক—এসব লিভারের মারাত্মক ক্ষতি করে।
ফ্যাটি মাছ, বিনস এবং মাপমতো কালো কফি লিভারের জন্য উপকারী।
সঠিক খাবার নির্বাচন ও নিয়মিত অভ্যাস পরিবর্তন করলেই লিভার সুস্থ রাখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০