শামিম আহম্মেদ জুলু
১২ ডিসেম্বর ২০২৫, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সংগৃহীত ছবি

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।

একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।

তিনি দেশের সকল রাজনৈতিক পক্ষ, কর্মী-সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।

শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা ওসমান হাদিকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ গণমাধ্যমকে জানান, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তিনি এখন কোমায় আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০