
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায় বলে প্রাথমকিভাবে জানতে পেরেছে পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ড এলাকায় গুলিবিদ্ধ হন হাদি।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এখনো বিস্তারিত আমরা জানতে পারিনি। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি, উনি রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে।’
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে, আমাদেরকেও মেরে ফেলা হতে পারে, তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই।’
মন্তব্য করুন