শামিম আহম্মেদ জুলু
১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয় দিবস উপলক্ষে শিল্পকলায় নাট্যোৎসব আয়োজন করবে ডাকসু

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস সামনে রেখে তিন দিনব্যাপী বিশেষ নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ১১, ১২ ও ১৩ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই উৎসব অনুষ্ঠিত হবে।

আজ বুধবার দুপুরে ডাকসু সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি জানান, ডাকসু, ঢাকা মহানগর নাট্য সংসদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সাহিত্য–সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত হবে এ উৎসব। উৎসবের শিরোনাম রাখা হয়েছে ‘বিজয় থেকে বিজয়ে—নাট্যোৎসব ২০২৫’।

উৎসবের বিষয়বস্তু নিয়ে মোসাদ্দেক আলী বলেন, ‘নাট্যোৎসবে মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কয়েকটি প্রযোজনা মঞ্চস্থ করা হবে। বিশেষভাবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই মাসের গণ–অভ্যুত্থানের অনুপ্রেরণাকে মিলিয়ে একটি বিশেষ নাটক উপস্থাপন করা হবে।’ তিনি আরও বলেন, ‘এতে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং সাম্প্রতিক গণ–আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা থাকবে।’
আয়োজকেরা জানান, উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নাট্যদলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরের কয়েকটি স্বনামধন্য নাট্যদলও অংশ নেবে। প্রতিদিন বেলা সাড়ে তিনটা থেকে নাটক মঞ্চস্থ শুরু হবে। প্রতিদিন তিনটি করে নাটক মঞ্চস্থ হলেও শুক্রবার চারটি নাটক মঞ্চস্থ হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০