স্টাফ রিপোর্টার
২৫ নভেম্বর ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের ৬৪ জেলার এসপি চূড়ান্ত হলো লটারিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ লটারি হয়। ওই সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য মিলেছে।

জানা গেছে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ইন্টারপোলের সম্মেলনে মরক্কো রয়েছেন। তবে লটারির সময় যমুনায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, তিনি ভারপ্রাপ্ত আইজিপির দায়িত্বে রয়েছেন।পুলিশের দায়িত্বশীল সূত্র বলছে, লটারির মাধ্যমে নির্বাচিত হওয়া পুলিশ সুপাররা জেলাগুলোতে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন। যাতে নির্বাচনের আগে পদায়ন নিয়ে কোনো প্রশ্ন না ওঠে, তাই এবার এসপি পদায়নে লটারির সিদ্ধান্ত হয়। এর আগে সৎ, যোগ্য কর্মকর্তাদের তালিকা তৈরি করা হয়। পতিত আওয়ামী লীগ সরকারের করা বিতর্কিত নির্বাচনে কোনো স্তরে দায়িত্ব পালন করেননি—এমন কর্মকর্তাদের তালিকায় প্রাধান্য দেওয়া হয়।পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, যে কোনো ধরনের প্রশ্ন এড়াতে লটারির স্থান হিসেবে যমুনাকে বেছে নেওয়া হয়। সবার উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় এই লটারি সম্পন্ন হয়। ওই কর্মকর্তা আরও বলেন, লটারির মাধ্যমে তালিকা তৈরি করা কর্মকর্তাদের পর্যায়ক্রমে জেলায় পদায়ন করা হবে। একইভাবে থানায় নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য ওসিদের ফিট লিস্টও তৈরির কাজ চলছে। তা শেষ হলে লটারির মাধ্যমে ওসি পদেও পদায়ন করা হতে পারে।

পুলিশের অন্য একটি সূত্র জানায়, সাধারণত ৩ বছরের জন্য কোনো জেলায় এসপিদের পদায়ন করা হয়। সে হিসাবে এখন পদায়ন করা কর্মকর্তারাই নির্বাচনকালীন দায়িত্বে থাকবেন। তবে নির্বাচনের তপশিল ঘোষণার পর সবকিছু নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। তখন নির্বাচন কমিশন প্রয়োজনে বদলি-পদায়ন করে থাকে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, লটারির আগে মূলত পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়। এ ক্ষেত্রে আগে এসপির দায়িত্ব পালন করেছেন—এমন কর্মকর্তাদের তালিকার বাইরে রাখা হয়।

এর আগে গত শনিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ২ ঘণ্টার বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ ও বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০