ইলিয়াস হোসাইন (চরভদ্রাসন প্রতিনিধি)
২৪ নভেম্বর ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চরভদ্রাসনে পদ্মা নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ এবং দশটি চায়না জাল সহ মাছ জব্দ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে ৬টি অবৈধ আড়াআড়ি বাঁধ ও ২টি বেশাল অপসারণসহ ১০টি চায়না দুয়ারি এবং ১০ কেজি মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, পদ্মা নদীর ওই এলাকায় স্থানীয় একটি মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাঁধ তৈরি করে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের নির্দেশনায় উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় চরভদ্রাসন থানার একটি চৌকস পুলিশ টিম সার্বিক সহযোগিতা করে। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের সকল কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি ও আওয়ামী লীগের দুটি প্রভাবশালী মহলসহ কয়েকটি জেলে গোষ্ঠী মিলেই নদীতে এসব বাঁধ নির্মাণ করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাছ শিকার করছিল। এতে নদীর প্রাকৃতিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযানে পদ্মা নদী থেকে ৬টি আড়াআড়ি বাঁধ ও ২টি বেশাল অপসারণ করা হয়। অপসারিত বাঁধগুলোর মধ্যে একটি ছিল প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এবং বাকি ৫টি ছিল ৫০০ মিটার করে, মোট ৩.৫ কিলোমিটার বাঁধ। পরে উদ্ধার করা নিষিদ্ধ জাল ও চায়না দুয়ারি জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত ১০ কেজি মাছ বাদুল্লা মাতুব্বরের ডাংগী মাদ্রাসায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব জানান, মৎস্য সম্পদ রক্ষায় পদ্মা নদীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং নদীতে মাছের অবাধ চলাচল ও প্রজনন রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০