অনলাইন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘পাচার হওয়া অর্থ ৮ বছরের উন্নয়ন বাজেটের সমান’: নারায়ণগঞ্জ শিবিরের সংবর্ধনায় কেন্দ্রীয় সভাপতি

মেগা প্রকল্পের আড়ালে বিগত সরকারের আমলে দেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, উন্নয়নের নামে দেশের মেগা প্রকল্পগুলোকে মূলত দুর্নীতি এবং অর্থ লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ দেশের প্রায় ৮ বছরের উন্নয়ন বাজেটের সমান, যা দিয়ে অনায়াসেই আরও ১০ থেকে ১২টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত এক কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা মঈনউদ্দিন আহমাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

শিবির সভাপতি তাঁর বক্তব্যে দেশের বর্তমান সংকট তুলে ধরে বলেন, বাংলাদেশের মূল সংকট মেধার নয়, বরং সততা ও দেশপ্রেমের অভাব। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশের মন্ত্রী-এমপিরা মুখে দেশপ্রেমের বুলি আওড়ালেও সামান্য অসুস্থতায় চিকিৎসার জন্য বিদেশে ছুটে যান এবং তাদের সন্তানদের বিদেশের মাটিতে পড়াশোনা করান। যদি দেশের জনপ্রতিনিধি ও নীতি-নির্ধারকেরা দেশের হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর আস্থা রাখতেন, তবে দেশের চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটত।

তরুণ প্রজন্মকে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে মেধাবী ছাত্রদের শুধু পড়াশোনায় ভালো হলেই চলবে না, তাদের নৈতিক চরিত্রেও বলীয়ান হতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠান শেষে শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণহত্যার আসামিকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে বলে রিজভীর অভিযোগ

‘পাচার হওয়া অর্থ ৮ বছরের উন্নয়ন বাজেটের সমান’: নারায়ণগঞ্জ শিবিরের সংবর্ধনায় কেন্দ্রীয় সভাপতি

দেশের মেধাবীদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: হাফেজদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী

আড়াই লাখ কোটি টাকার নতুন ৩ মেট্রোরেল প্রকল্প: বিপুল ঋণের বোঝা ও ভবিষ্যৎ ভাড়া নিয়ে গভীর উদ্বেগ

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ব তেলের বাজারে আগুন, ব্যারেলপ্রতি দাম ১০৭ ডলার পার

বিদ্যুৎ খাতে স্বস্তির মাঝেই অস্বস্তি: আদানির ইউনিট সচল, বন্ধ হলো রামপাল

৭ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

সাগর-রুনি হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগ রুনির ভাইয়ের, সাবেক সামরিক কর্মকর্তার কল রেকর্ডের সূত্র মেলার দাবি চিফ প্রসিকিউটরের

চুক্তির এলএনজি সংকটে বিপাকে দেশ: বিকল্প উৎস ও দেশীয় অনুসন্ধানে সরকারের মহোদ্যোগ

পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে ব্রিকস সম্মেলনে সরব শি জিনপিং

১০

ইশতেহার পূরণে ব্যর্থ জাকসু: নেতাদের চাঁদাবাজি ও লেজুড়বৃত্তির বিতর্কে ক্ষুব্ধ জাবি শিক্ষার্থীরা

১১

কঙ্গোর বুকাভুতে বিদ্যালয়ে আগুন, পদদলিত ও দগ্ধ হয়ে প্রাণ হারাল ২৯ শিক্ষার্থী

১২

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং: ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চীনের প্রেসিডেন্ট

১৩

মধ্যপ্রাচ্যে নৌপথে তীব্র অস্থিরতা: আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০৮ ডলার ছাড়াল

১৪

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা: নিহত ৫, শিশুসহ আহত অন্তত ৬৭

১৫

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অবসান, যাত্রা শুরু করছে ‘এসআরবি’

১৬

হুতিদের দখলে ইয়েমেনের মোখা বন্দর, বাব আল-মান্দেবও কব্জার পথে

১৭

তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

১৮

চট্টগ্রাম হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

১৯

বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের দুয়ার খুলছে: প্রথম ধাপে যাচ্ছে ১০ হাজার জনশক্তি

২০