নুরমোহাম্মদ (পারভেজ)
৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই আহত কর্মকর্তাকে উদ্ধার করে জরুরি চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে আইএসপিআর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ব তেলের বাজারে আগুন, ব্যারেলপ্রতি দাম ১০৭ ডলার পার

বিদ্যুৎ খাতে স্বস্তির মাঝেই অস্বস্তি: আদানির ইউনিট সচল, বন্ধ হলো রামপাল

৭ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

সাগর-রুনি হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগ রুনির ভাইয়ের, সাবেক সামরিক কর্মকর্তার কল রেকর্ডের সূত্র মেলার দাবি চিফ প্রসিকিউটরের

চুক্তির এলএনজি সংকটে বিপাকে দেশ: বিকল্প উৎস ও দেশীয় অনুসন্ধানে সরকারের মহোদ্যোগ

পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে ব্রিকস সম্মেলনে সরব শি জিনপিং

ইশতেহার পূরণে ব্যর্থ জাকসু: নেতাদের চাঁদাবাজি ও লেজুড়বৃত্তির বিতর্কে ক্ষুব্ধ জাবি শিক্ষার্থীরা

কঙ্গোর বুকাভুতে বিদ্যালয়ে আগুন, পদদলিত ও দগ্ধ হয়ে প্রাণ হারাল ২৯ শিক্ষার্থী

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং: ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চীনের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে নৌপথে তীব্র অস্থিরতা: আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০৮ ডলার ছাড়াল

১০

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা: নিহত ৫, শিশুসহ আহত অন্তত ৬৭

১১

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অবসান, যাত্রা শুরু করছে ‘এসআরবি’

১২

হুতিদের দখলে ইয়েমেনের মোখা বন্দর, বাব আল-মান্দেবও কব্জার পথে

১৩

তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

১৪

চট্টগ্রাম হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

১৫

বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের দুয়ার খুলছে: প্রথম ধাপে যাচ্ছে ১০ হাজার জনশক্তি

১৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: নিহত ২ বাংলাদেশির মরদেহ দেশে, বাকিরা ফিরবেন সপ্তাহে

১৭

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রস্তাবনা: মেধার মূল্যায়ন নাকি দুর্নীতির নতুন দুয়ার?

১৮

আগামীকাল দুপুর থেকে ঢাকার বড় অংশে টানা ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

১৯

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

২০