অনলাইন ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই রেলওয়ে কর্মীর বিরুদ্ধে অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে মামলা

কুমিল্লার পদুয়ার বাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় ১২ বাসযাত্রী নিহত ও অন্তত ১৫–২০ জন আহতের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে লাকসাম জিআরপি থানায় আহত যাত্রী শেফালী আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি নিজেকে নিহত সোহেল রানার খালা বলে উল্লেখ করেছেন। সোহেল রানা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা এবং নিহতদের একজন।

মামলার প্রধান আসামি করা হয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলার কোদালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. হেলাল (৪১)-কে, যিনি পদুয়ার বাজার রেলগেটের অস্থায়ী গেটম্যান হিসেবে কর্মরত ছিলেন। অপর আসামি একই উপজেলার বাহিরীপাড়া এলাকার আবদুল কাদেরের ছেলে মেহেদী হাসান (৩৩), যিনি ওই ক্রসিংয়ের ওয়েম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে রয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়, নিহত সোহেল রানা মালয়েশিয়া প্রবাসী ছিলেন এবং ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে যাচ্ছিলেন। ঈদের দিন সন্ধ্যায় ঝিনাইদহ থেকে মামুন স্পেশাল পরিবহনের একটি বাসে করে তিনি স্ত্রী-সন্তানসহ লাকসামের উদ্দেশে রওনা দেন। ভোররাত ৩টার দিকে বাসটি পদুয়ার বাজার রেলক্রসিংয়ে পৌঁছালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে গিয়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন খন্দকার জানান, দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় রেলগেটে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মী উপস্থিত ছিলেন না। এ ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ঈদের পরদিন রোববার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ১২ জন নিহত হন এবং অন্তত ১০ জন গুরুতর আহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আচরণবিধিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন, প্রস্তুত ইসি

১

বাজারে আগুন! তেলের দাম বাড়ার ১ সপ্তাহে ডিম-মাছ-সবজি এখন সাধারণের নাগালের বাইরে

২

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি: ৪১ লাশ উদ্ধার

৩

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

৪

‘আপনারা মরলে মরুন, বাস থামাব না’: চালকের জেদে পুড়ল ৯ প্রাণ

৫

বিকাশ ও রবিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পুনর্নির্ধারিত বাস ভাড়া কার্যকর: জারি হলো প্রজ্ঞাপন

৭

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

৮

ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

৯

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ, একযোগে ৪,৬৮৫ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত

১০

রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

১১

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, স্টেশন ভাঙচুর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার

১৩

হিমালয়কন্যায় লাশের স্তূপ: চার সপ্তাহ পরও নিখোঁজ ৬ হাজার মানুষ!

১৪

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার, আলোচনায় ‘সুইসাইড নোট’

১৫

চট্টগ্রাম বন্দরে চীনা যুদ্ধজাহাজে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

১৬

ভারী বর্ষণে ভাসল ঢাকা: জলাবদ্ধতায় চরম ভোগান্তি

১৭

সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের জন্য আমেরিকার সর্বোচ্চ সতর্কবার্তা

১৮

জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস

১৯

বাসার কাছেই চিরশায়িত হল অপ্রতিম

২০