মোঃ তৌহিদুর রহমান ভূইয়া
২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে: ডা. এ জেড এম জাহিদ হোসেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল শুক্রবার সাংবাদিকদের তিনি জানান, মেডিকেল বোর্ডে যুক্ত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এখনো বেগম খালেদা জিয়া সিসিইউ এর সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন।

ডা. জাহিদ জানান, গত কয়েকদিন বেগম খালেদা জিয়া যে অবস্থাতে ছিলেন, এখন সেই অবস্থার উন্নতি হয়েছে। আজকে তাকে একটি প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়েছে এবং তিনি তা গ্রহণ করতে পেরেছেন। উনার চিকিৎসকরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সবাই বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন বলেও জানান ডা. জাহিদ। দলের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে কাটেনি অচলাবস্থা, অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

১

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশ: উত্তেজনার পারদ তুঙ্গে, তবে সরাসরি পাল্টা হামলার পথে হাঁটছে না ন্যাটো

২

কারিগরি ত্রুটি কাটিয়ে বাংলাদেশ ব্যাংকে আরটিজিএস লেনদেন পুনরায় সচল

৩

দণ্ডিত ও পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: একমুখী ট্রাভেল পাসে ফেরানোর প্রস্তুতি

৪

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি ঘোষণা: পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

কুরিয়ার সার্ভিসে ২৩ দিনে ১৫ বার হামলা: নেপথ্যে চাঁদা ও জমি দখলের অদৃশ্য সিন্ডিকেট

৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় গভীর রাতে ভয়াবহ আগুন: বিষাক্ত ধোঁয়ায় ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

৭

পদ্মা সেতুর টোল প্লাজায় গভীর রাতে লগি-বৈঠা মিছিল ও ককটেল বিস্ফোরণ: যানবাহন ভাঙচুর, যান চলাচল বিঘ্নিত

৮

সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা: বিপন্ন উপকূলের অর্থনীতি

৯

৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব: আটক আরও সাড়ে ১১ হাজার

১০

উদ্বেগ কাটিয়ে এশিয়ার পুঁজিবাজারে স্বস্তি, বিশ্ববাজারে বাড়ছে ডলারের দাম

১১

যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত: ২৪ ঘণ্টায় নিহত অর্ধশতাধিক, চলছে ব্যাপক সামরিক অভিযান

১২

জোটের ভেতরেই জামায়াতকে চাপে রাখার নীতি নিয়েছে এনসিপি

১৩

সরকারি-বেসরকারি বৈষম্য দূর হচ্ছে, একই হারে নতুন পে-স্কেল পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

১৪

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকে ৭১% অগ্রগতি: ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ সরবরাহের লক্ষ্য এনসিটিবির

১৬

ভিসার শর্ত ও মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা: কী করলে বাতিল হবে মার্কিন ভিসা?

১৭

দালাল ছাড়াই সরকারি মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, আবেদন শুরু

১৮

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

১৯

হামের টিকার অনিয়ম তদন্তে ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিশন গঠন, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

২০