দিগন্তের চিত্র
১৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুলিটি শুধু হাদির মাথায় নয়, অভ্যুত্থানের বুকে করা হয়েছে

পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বক্তব্য দেন সারজিস আলম। গতকাল শুক্রবার রাতে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বুলেটটি শুধু হাদির মাথায় নয়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া অভ্যুত্থানের বুকে করা হয়েছে।

সারজিস আলম গতকাল শুক্রবার রাতে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ কথা বলেন। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে গতকাল ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন তিনি।

 

হাদিকে গুলি করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টার পাঁয়তারা করছে মন্তব্য করে সারজিস আলম বলেন, ‘হাদিকে গুলি করা একজন ব্যক্তিকে গুলি করার সমতুল্য নয়; বরং এটা দিয়ে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চাচ্ছে, যারা আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখে দিতে চাচ্ছে, যারা নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতিকে বানচাল করতে চাচ্ছে, দেশে ও দেশের বাইরের ওই এজেন্টদের এটা একটা খেলা।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার, সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি—প্রত্যেককে আমরা দেখেছি কিছুদিন যেতে না যেতেই তাদের সামনে অনেক বড় বড় এজেন্ডা হাজির হয়েছে। কিন্তু যারা খুনি, যারা হাজারেরও অধিক ভাইয়ের জীবন নিলো, যারা রাস্তায় মানুষকে পাখির মতো গুলি করে মারলো—তাদের বিচারের জন্য, গ্রেপ্তারের জন্য তাদের তৎপরতা দেখতে পেলাম না।’

সারজিস আলম আরও বলেন, ‘বিগত কয়েক মাসে এই বাংলাদেশে বিভিন্ন পরিচয়ে সীমান্ত দিয়ে এমন অনেক মানুষকে অনুপ্রবেশ ঘটানো হয়েছে, যাদের একটা উদ্দেশ্যেই পাঠানো হয়েছে—বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে। কারণ, তারা জানে-যারা জুলাইয়ে রক্ত দিয়ে, জীবন দিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, আবার যদি বাংলাদেশে সংকট আসে, তারা এক হয়ে যাবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে কাটেনি অচলাবস্থা, অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

১

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশ: উত্তেজনার পারদ তুঙ্গে, তবে সরাসরি পাল্টা হামলার পথে হাঁটছে না ন্যাটো

২

কারিগরি ত্রুটি কাটিয়ে বাংলাদেশ ব্যাংকে আরটিজিএস লেনদেন পুনরায় সচল

৩

দণ্ডিত ও পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: একমুখী ট্রাভেল পাসে ফেরানোর প্রস্তুতি

৪

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি ঘোষণা: পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

কুরিয়ার সার্ভিসে ২৩ দিনে ১৫ বার হামলা: নেপথ্যে চাঁদা ও জমি দখলের অদৃশ্য সিন্ডিকেট

৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় গভীর রাতে ভয়াবহ আগুন: বিষাক্ত ধোঁয়ায় ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

৭

পদ্মা সেতুর টোল প্লাজায় গভীর রাতে লগি-বৈঠা মিছিল ও ককটেল বিস্ফোরণ: যানবাহন ভাঙচুর, যান চলাচল বিঘ্নিত

৮

সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা: বিপন্ন উপকূলের অর্থনীতি

৯

৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব: আটক আরও সাড়ে ১১ হাজার

১০

উদ্বেগ কাটিয়ে এশিয়ার পুঁজিবাজারে স্বস্তি, বিশ্ববাজারে বাড়ছে ডলারের দাম

১১

যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত: ২৪ ঘণ্টায় নিহত অর্ধশতাধিক, চলছে ব্যাপক সামরিক অভিযান

১২

জোটের ভেতরেই জামায়াতকে চাপে রাখার নীতি নিয়েছে এনসিপি

১৩

সরকারি-বেসরকারি বৈষম্য দূর হচ্ছে, একই হারে নতুন পে-স্কেল পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

১৪

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকে ৭১% অগ্রগতি: ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ সরবরাহের লক্ষ্য এনসিটিবির

১৬

ভিসার শর্ত ও মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা: কী করলে বাতিল হবে মার্কিন ভিসা?

১৭

দালাল ছাড়াই সরকারি মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, আবেদন শুরু

১৮

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

১৯

হামের টিকার অনিয়ম তদন্তে ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিশন গঠন, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

২০