বাংলাদেশের ভূতাত্ত্বিক কাঠামো দীর্ঘদিন ধরেই ভূকম্পনের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশের নিচ দিয়ে যে একাধিক সক্রিয় ফল্ট লাইন অতিক্রম করেছে, সেইসব অঞ্চলে ধীরে ধীরে চাপ বাড়ছে। আর এই চাপ যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্পের জন্ম দিতে পারে বলে সতর্ক করেছেন ভূমিকম্প বিজ্ঞানীরা।
সক্রিয় ফল্ট লাইনে বাড়ছে চাপ
দেশের পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা অঞ্চলসহ রাজধানী ঢাকার আশপাশে কয়েকটি সক্রিয় ভূমিকম্প উৎপত্তিস্থল রয়েছে। ভূতাত্ত্বিক গবেষণা সংস্থাগুলো বলছে, এসব ফল্ট লাইনে গত কয়েক দশক ধরে সঞ্চিত শক্তি ধীরে ধীরে বিপজ্জনক স্তরে পৌঁছাচ্ছে। সময়মতো এই চাপ মুক্ত না হলে বড় ধরনের ভূকম্পন ঘটতে পারে।
রাজধানী ঢাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ
একাধিক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, ঘনবসতি, অপরিকল্পিত ভবন, দুর্বল মাটি এসব কারণে ঢাকা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ শহরের তালিকায় অন্যতম। বিশেষজ্ঞদের মতে, ৭ বা তার বেশি মাত্রার একটি বড় ধরনে ভূমিকম্প হলে ঢাকার ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
সম্প্রতি ছোট বড় কম্পন বাড়ায় উদ্বেগ
গত কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে একাধিক ছোট মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, এ ধরনের ছোট কম্পনগুলো প্রাকৃতিকভাবে চাপমুক্তির ইঙ্গিত হলেও কখন কোন বড় কম্পন হয়ে যেতে পারে তা আগে থেকে বলা যায় না।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা
ভূমিকম্প গবেষকরা বলছেন
বাংলাদেশের নিচে তিনটি প্রধান সক্রিয় ফল্ট রয়েছে
একাধিক স্থানে শক্তি সঞ্চয় অব্যাহত
বড় ধরনের ভূমিকম্প সম্ভাব্য হলেও সময় নির্দিষ্টভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়
তাদের মতে, ঝুঁকি কমাতে এখনই ভবন নিয়ম কঠোরভাবে মানা, পুরোনো ভবন সংস্কার, বেসামরিক মানুষের ভূমিকম্প প্রস্তুতি এবং জরুরি উদ্ধার ব্যবস্থা শক্তিশালী করা অত্যন্ত জরুরি।
প্রস্তুতির ওপর জোর
সরকারি সংস্থাগুলোও ভূমিকম্প প্রস্তুতির গুরুত্ব নিয়ে বারবার সচেতনতা বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষকে আতঙ্কিত না হয়ে দুর্যোগ মোকাবিলার শিক্ষা নেওয়া উচিত।
মন্তব্য করুন