প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৩:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৭:০০ পি.এম
নোয়াখালীতে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নোয়াখালীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) আসরের নামাজ শেষে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের পাশে অবস্থিত মডেল মসজিদ প্রাঙ্গণে এ জানাজা আদায় করা হয়।
ওসমান হাদির জানাজায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।এর আগে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন এক নির্লোভ, সাহসী ও অসাম্প্রদায়িক চেতনার তরুণ।
তার মৃত্যুতে নোয়াখালীর তরুণ সমাজ একজন বলিষ্ঠ কণ্ঠস্বরকে হারাল। তারা হাদির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশীদ আজাদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে সাবেক বঙ্গবন্ধু চত্বরকে ওসমান হাদি চত্বর ঘোষণা করে জুলাই সর্বদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।
এ সময় মুজিববাদ মুর্দাবাদসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
Copyright © 2026 দিগন্তের চিত্র. All rights reserved.